Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এহসানুল মাহবুব, জামালপুর (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ-ইসলামপুর)
০৯:২০, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২৩, ০৫ নভেম্বর ২০২৬
এহসানুল মাহবুব, জামালপুর (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ-ইসলামপুর)
০৯:২০, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২৩, ০৫ নভেম্বর ২০২৬
আরও খবর
নজরুল বিশ্ববিদ্যালয়ে কুয়াশার পরশ, শীতের পদধ্বনি
এক লাখ ৮৪ হাজার টাকার ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩
জামালপুর সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা
তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

হেমন্তের কুয়াশায় জামালপুরে শীতের আগমনী সুর

এহসানুল মাহবুব, জামালপুর (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ-ইসলামপুর)
০৯:২০, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২৩, ০৫ নভেম্বর ২০২৬
এহসানুল মাহবুব, জামালপুর (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ-ইসলামপুর)
০৯:২০, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২৩, ০৫ নভেম্বর ২০২৬

ঋতুর পালাবদলে প্রকৃতিতে এখন হেমন্তের আবহ। এরই মধ্যে ভোরের শিশির, হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাসে শীতের আগমনী বার্তা অনুভূত হচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জে। দিনের বেলায় রোদের উষ্ণতা থাকলেও সকাল ও সন্ধ্যায় বাড়ছে শীতের অনুভূতি। প্রকৃতির এমন পরিবর্তনে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদের চেনা দৃশ্যপট।

ভোরের আলো ফুটতেই ঘাসের ডগায় জমে থাকা শিশির আর কোথাও কোথাও কুয়াশার আবরণে তৈরি হচ্ছে স্নিগ্ধ পরিবেশ। গ্রামের মাঠ-ঘাট, গাছপালা ও নদীর পাড়ে প্রকৃতির এই পরিবর্তন চোখে পড়ছে। সকালের দিকে বাইরে বের হওয়া মানুষের কেউ কেউ অনুভব করছেন ঠান্ডার পরশ।

স্থানীয় বাসিন্দা আতিক হাসান বলেন, ‘এখন হেমন্তকাল চলছে। তবে সকাল ও সন্ধ্যায় শীত অনুভূত হয়। এখনো শীতের পোশাক পরার প্রয়োজন না হলেও আবহাওয়ায় শীতের আমেজ রয়েছে। এই সময়ে বন্ধু-বান্ধবদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি। প্রকৃতির এমন রূপ বেশ ভালো লাগছে।’

প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু নয়ন আসাদ বলেন, হেমন্তের সকালে এখন হালকা শীতের স্পর্শ পাওয়া যাচ্ছে, সকালের দূর্বা ঘাসে জমে থাকা শিশির আর মিষ্টি রোদ অপার্থিব এক ভালোলাগা তৈরি করে। দেওয়ানগঞ্জের আবহাওয়া অন্য জায়গার তুলনায় একটু অন্যরকমই। এসময়ে বাতাসে যেন ভেসে বেড়াচ্ছে শীতের আগমনী গান। আমার কাছে হেমন্তের এই সময়টা বড় মায়াবী, শীতের আসি আসি আবহটা তৈরি করে বাড়িতে অতিথি আসার আনন্দের মত ভালোলাগা।

ঋতু পরিবর্তনের সঙ্গে মানুষের জীবনযাত্রার পাশাপাশি বদলে যাচ্ছে খাবারের আয়োজনও। হেমন্ত ও শীতের সময় গ্রামবাংলায় পিঠাপুলির প্রচলন থাকলেও সময়ের সঙ্গে সেই আয়োজনেও এসেছে পরিবর্তন। তবে রাস্তার পাশের অস্থায়ী দোকানগুলোতে এখনো দেখা মিলছে নানা ধরনের শীতের পিঠা।

স্থানীয় বাসিন্দা আব্দুর রকিব বলেন, ‘আগে হেমন্তকালে বাড়িতে পিঠাপুলির আয়োজন হতো। তবে এখন আর তেমন আয়োজন দেখা যায় না। কিন্তু শীতের আমেজ থাকায় হাঁটতে বের হলে রাস্তার পাশে ভাপা, চিতইসহ নানা ধরনের পিঠার দোকান চোখে পড়ে। সেখান থেকেই কিনে খাই।’

এদিকে শীতের আগমনে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এস. এম. আরিফুল ইসলাম বলেন, শীতকালে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া, ব্রংকিওলাইটিস ও শ্বাসতন্ত্রের সংক্রমণের প্রবণতা বাড়ে। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশু এবং বয়স্করা বেশি ঝুঁকিতে থাকেন। শিশুদের দ্রুত শ্বাস নেওয়া, বুকের খাঁচা ভেতরের দিকে দেবে যাওয়া কিংবা অতিরিক্ত নিস্তেজ হয়ে পড়া এবং বয়স্কদের শ্বাসকষ্ট বেড়ে যাওয়া বিপদের লক্ষণ। তাই ঠান্ডা থেকে সুরক্ষিত থাকা, পর্যাপ্ত গরম কাপড় পরা, পুষ্টিকর খাবার গ্রহণ ও পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বাংলার ঋতুবৈচিত্র্যে হেমন্তের রয়েছে আলাদা সৌন্দর্য। মাঠে মাঠে পাকা ধানের আভাস, ঘাসের ওপর শিশির আর ভোরের স্নিগ্ধ পরিবেশ জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের কথা। দেওয়ানগঞ্জের গ্রামীণ জনপদেও প্রকৃতির সেই চিরচেনা রূপ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে।

হেমন্তের এই আবহে প্রকৃতিতে যেমন ছড়িয়ে পড়ছে স্নিগ্ধতা, তেমনি মানুষের জীবনযাত্রা ও খাবারের অভ্যাসেও দেখা যাচ্ছে ঋতুর প্রভাব। সব মিলিয়ে দেওয়ানগঞ্জে এখন শীতকে বরণ করে নেওয়ার আগাম প্রস্তুতি ও অপেক্ষা।

জামালপুর কুয়াশা শীত আগমন

সংশ্লিষ্ট সংবাদ: জামালপুর

০৬ নভেম্বর ২০২৬
ফায়ার সার্ভিসের সহযোগিতায় মধ্যরাতে ডাবগাছ থেকে নামল যুবক
০২ নভেম্বর ২০২৬
জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
২৯ অক্টোবর ২০২৬
সন্তান রেখে স্ত্রী উধাও, প্রবাসী স্বামীর সৌদিতে দুধ দিয়ে গোসল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বায়ুদূষণের শীর্ষে লাহোর-কলকাতা, ঢাকার অবস্থান কত?
  2. টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ
  3. নদী ভরাট করে খেলার মাঠ করতে চান এমপি, ডিসির গণবিজ্ঞপ্তি
  4. আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. বৃষ্টি-তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. সরকার জনস্বাস্থ্যকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে : বাণিজ্যমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x