Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জাহিদুর রহমান
১৭:৪৫, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:০৫, ০৩ নভেম্বর ২০২৬
জাহিদুর রহমান
১৭:৪৫, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:০৫, ০৩ নভেম্বর ২০২৬
আরও খবর
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে দেড় ঘণ্টা সড়ক অবরোধ শ্রমিকদের
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া অশান্ত, একের পর এক কারখানা ছুটি ঘোষণা
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, দুই শতাধিক কারখানায় ছুটি ঘোষণা
শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় দুই শতাধিক কারখানায় ছুটি ঘোষণা

সাভার-আশুলিয়ার শতাধিক কারখানায় ছুটি ঘোষণা, শ্রমিকদের মহাসড়ক অবরোধ

জাহিদুর রহমান
১৭:৪৫, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:০৫, ০৩ নভেম্বর ২০২৬
জাহিদুর রহমান
১৭:৪৫, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:০৫, ০৩ নভেম্বর ২০২৬
সাভারের হেমায়েতপুর এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। ছবি : এনটিভি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে টানা শ্রমিক অসন্তোষের মুখে শিল্পাঞ্চল আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের পর উত্তপ্ত হয়ে উঠছে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া। হেমায়েতপুর এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরের পর কাজ বন্ধ রেখে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল।

এর আগে আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ আহত হয় কমপক্ষে ৩০ জন। উদ্ভূত পরিস্থিতিতে একে একে ছুটি ঘোষণা করা হয় ওই অঞ্চলের শতাধিক তৈরি পোশাক কারখানা।
বিকেলে হেমায়েতপুরে পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা মধ্যাহ্ন বিরতিতে কাজে যোগ দেওয়ার পর শুরু করেন কর্ম বিরতি। একপর্যায়ে তারা কারখানা থেকে আঞ্চলিক সড়কে নেমে এলে আশপাশের তৈরি পোশাক কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় পুলিশ করা বেষ্টনী দিয়ে শ্রমিকদের ঘিরে রাখলে তারা দেড় কিলোমিটার হেঁটে অবস্থান নেয় ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে। এতে সড়কের দুই পাশে আটকাপড়ে শত শত যানবাহন। দুর্ভোগের মুখে পড়তে হয় যাত্রীদের। এ সময় পুলিশের উপস্থিতিতেই দাবি আদায়ে সড়কে স্লোগান দিতে থাকে শ্রমিকরা।

এদিকে শ্রমিক আন্দোলনের মুখে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তৈরি পোশাকশিল্পে নাশকতা ও অরাজকতা সৃষ্টির জন্য আটক করা হয়েছে ১৩ জনকে। তিন দিনের শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও সহিংসতার ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতপরিচয় ৮০০ থেকে এক হাজার জনকে আসামি করা হয়েছে।

আজ সকালে শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুরে শ্রমিকরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিপেটা করে। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ হয়।

শিল্পাঞ্চল ঘুরে দেখা গেছে, সকাল ৮টার পর থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তপুর কারখানার শ্রমিকরা শারমিন গ্রুপের সামনে জড়ো হয়। এ সময় শ্রমিক ও পুলিশদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হা-মীম গ্রুপসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা শারমিন গ্রুপের কারখানার ফটকের সামনে জড়ো হলে  হামলার আশঙ্কায় কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। একপর্যায়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প বিভিন্ন মালামালে আগুন লাগিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয়। পুলিশের ধাওয়ার মুখে শ্রমিকরা সংগঠিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

এমন পরিস্থিতিতে অনন্ত, টাউজার লাইন, হনরোল, আল-মুসলিম, শারমিন গ্রুপ, ডেকো গ্রুপ, বেঙ্গল গ্রুপসহ বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা সড়কে নেমে আসে।

শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, সকালের শ্রমিকরা এসে কাজে যোগ দেন। কিছুক্ষণ পর আশপাশের কারখানা শ্রমিকরা ছুটি ঘোষণার দাবিতে শারমিন গ্রুপের সামনে অবস্থান নিলে বাধ্য হয়ে ছুটি ঘোষণা করতে হয়।

ইসমাইল হোসেন বলেন, এভাবে দিনের পর দিন কারখানা বন্ধ রাখায় অপূরনীয় লোকসানের মুখে পড়তে হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে কারখানা বন্ধ করে দিতে বাধ্য হব।

শিল্প পুলিশ ১-এর সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সার্বিক পরিস্থিতি তুলনামূলক শান্ত ও স্থিতিশীল রয়েছে।  গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জলকামান।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সকালে সাভারে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব প্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, শ্রমিকদের জন্য মজুরি কমিশন ইতোমধ্যে গঠিত হয়েছে। এখন আর আন্দোলন করার সুযোগ নেই।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করছে। তারা এই আন্দোলনে সফল হবে না।

ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে মামলা হয়েছে। সাভার থেকে ৯ এবং আশুলিয়া থেকে আটক করা হয়েছে চারজনকে।

ঢাকার জেলা প্রশাসক মিস ফরিদা খানম বলেন, সাভার-আশুলিয়ায় তৈরি পোশাকশিল্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।‌

সাভার-আশুলিয়া মহাসড়ক অবরোধ ছুটি ঘোষণা
সর্বাধিক পঠিত
  1. বায়ুদূষণের শীর্ষে লাহোর-কলকাতা, ঢাকার অবস্থান কত?
  2. টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ
  3. নদী ভরাট করে খেলার মাঠ করতে চান এমপি, ডিসির গণবিজ্ঞপ্তি
  4. আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. বৃষ্টি-তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. সরকার জনস্বাস্থ্যকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে : বাণিজ্যমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x