Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জাহিদুর রহমান
১১:৪৫, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৪৮, ০৩ নভেম্বর ২০২৬
জাহিদুর রহমান
১১:৪৫, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৪৮, ০৩ নভেম্বর ২০২৬
আরও খবর
পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা মালিকদের
শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের : আইনমন্ত্রী
সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা
এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
২৪ ঘণ্টা পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা

শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া অশান্ত, একের পর এক কারখানা ছুটি ঘোষণা

জাহিদুর রহমান
১১:৪৫, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৪৮, ০৩ নভেম্বর ২০২৬
জাহিদুর রহমান
১১:৪৫, ০৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৪৮, ০৩ নভেম্বর ২০২৬

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে টানা শ্রমিক অসন্তোষের মুখে শিল্পাঞ্চল আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সহ আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। উদ্ভূত পরিস্থিতিতে একে একে ছুটি ঘোষণা করা হয়েছে ওই অঞ্চলের শতাধিক তৈরি পোশাক কারখানায়।  

এদিকে শ্রমিক আন্দোলনের মুখে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তৈরি পোশাক শিল্পে নাশকতা ও অরাজকতা সৃষ্টির জন্য আটক করা হয়েছে ১৩ জনকে।

সকালে শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুরে শ্রমিকরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিপেটা করে। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছড়লে পুলিশ পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত বেশ কিছু সংঘর্ষ হয়।

শিল্পাঞ্চল ঘুরে দেখা গেছে, সকাল ৮টার পর থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তপুর কারখানার শ্রমিকরা শারমিন গ্রুপের সামনে জড়ো হন। এ সময় শ্রমিক ও পুলিশদের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হা-মীম গ্রুপসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা শারমিন গ্রুপের কারখানার প্রধান ফটকের সামনে জড়ো হলে  হামলার আশঙ্কায় কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। একপর্যায়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প বিভিন্ন মালামালে আগুন লাগিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয়। পুলিশের ধাওয়ার মুখে শ্রমিকরা সংগঠিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

এমন পরিস্থিতিতে অনন্ত, টাউজার লাইন, হনরোল, আলমুসলিম, শারমিন গ্রুপ, ডেকো গ্রুপ, বেঙ্গল গ্রুপসহ বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা সড়কে নেমে আসে।

শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, সকালের শ্রমিকরা এসে কাজে যোগ দেন। কিছুক্ষণ পর আশেপাশের কারখানা শ্রমিকরা ছুটি ঘোষণার দাবিতে শারমিন গ্রুপের সামনে অবস্থান নিলে বাধ্য হয়ে ছুটি ঘোষণা করতে হয়। এভাবে দিনের পর দিন কারখানা বন্ধ রাখায় তাদের অপূরণীয় লোকসানের মুখে পড়তে হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে তারা কারখানা বন্ধ করে দিতে বাধ্য হবেন।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেছেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সার্বিক পরিস্থিতি তুলনামূলক শান্ত ও স্থিতিশীল রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জলকামান।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সকালে সাভারে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব প্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শ্রমিকদের জন্য মজুরি কমিশন ইতোমধ্যে গঠিত হয়েছে এখন আর আন্দোলন করার সুযোগ নেই। একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করছে। তবে তারা এই আন্দোলনে সফল হবে না।

ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে মামলা হয়েছে। সাভার থেকে ৯ এবং আশুলিয়া থেকে ৪ জনকে আটক করা হয়েছে।

ঢাকা জেলা প্রশাসক মিস ফরিদা খানম বলেছেন, সাভার আশুলিয়ায় তৈরি পোশাক শিল্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।‌

এ ছাড়াও বিভিন্ন এলাকায় তৈরি পোশাক শিল্পে অরাজকতা ও নাশকতা প্রতিহতে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে সড়কে অবস্থান নিতে দেখা গেছে বিএনপির নেতাকর্মীদের।

শিল্পাঞ্চল সাভার আশুলিয়া কারখানা ছুটি ঘোষণা ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: শিল্পাঞ্চল

০১ নভেম্বর ২০২৬
শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় দুই শতাধিক কারখানায় ছুটি ঘোষণা
সর্বাধিক পঠিত
  1. পঞ্চগড়ে থ্রি-হুইলারে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩
  2. ওভারলোড ট্রাক ও মাটিখেকোদের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি
  3. টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ২২২৪ জনের বিরুদ্ধে মামলা
  4. ঘরে যমজ দুই শিশুর মরদেহ, ঝুলছিলেন বাবা
  5. নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডে শটসার্কিটের সুযোগ নেই : পল্লীবিদ্যুৎ কর্মকর্তা
  6. ৬ জেব্রার বিনিময়ে ৩ বাঘ পেল সাফারি পার্ক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x