Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:২০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৮, ০১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:২০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৮, ০১ নভেম্বর ২০২৬
আরও খবর
প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা
ভুয়া জন্মসনদ নিয়ে পাসপোর্ট করতে গিয়ে আটক দুই রোহিঙ্গা
​টুঙ্গিপাড়ায় এবার বিজিবির মামলায় আসামি ৫ হাজার
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান
আজ যে দামে মিলছে স্বর্ণের ভরি

যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মী-সংকট নিরসনের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:২০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৮, ০১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:২০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৮, ০১ নভেম্বর ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে চিকিৎসকের সংখ্যা অত্যন্ত কম। চিকিৎসক নিয়োগের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিশেষ করে হাসপাতালগুলোতে নার্সের সংকট রয়েছে। এ ছাড়া টেকনিশিয়ান ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা অতি দ্রুত করতে হবে।

আজ রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সোসাইটি অব অটোল্যারিঙ্গোলজিস্টস এন্ড হেড-নেক সার্জনস অব বাংলাদেশের বার্ষিক বৈজ্ঞানিক কনফারেন্স ও এজিএম- ২০২৬ উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, হাসপাতালে যন্ত্রপাতি নিয়ে আসা হলেও সেগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল থাকে না। ডায়ালিসিসের জন্য মেশিন আনা হলেও প্রয়োজনীয় লোকবলের অভাবে সেগুলো পড়ে থাকে। এ অবস্থার পরিবর্তন করতে হবে। চিকিৎসা সরঞ্জাম কেনার পাশাপাশি সেগুলো পরিচালনার জন্য দক্ষ জনবল নিশ্চিত করা জরুরি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, স্বাস্থ্য খাতে প্রায় ১৬ হাজার কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে অতীতেও চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে, যার অনেকগুলো এখনো বিভিন্ন জায়গায় বাক্সবন্দি অবস্থায় পড়ে রয়েছে। আপনারা যন্ত্রপাতি নিয়ে আসবেন, কিন্তু সেগুলো পরিচালনার জন্য লোক থাকবে না এমন হলে চলবে না।

রাষ্ট্রপতি বলেন, চিকিৎসা সরঞ্জাম কেনার পাশাপাশি সেগুলো পরিচালনার জন্য টেকনিশিয়ান, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা দ্রুত করতে হবে। অন্যথায়, আধুনিক চিকিৎসা সরঞ্জাম থাকা সত্ত্বেও মানুষ কাঙ্ক্ষিত সেবা পাবে না।

রাষ্ট্রপ্রধান বলেন, গ্রামের মানুষ প্রকৃত অর্থে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। জেলা সদরের হাসপাতালগুলোতেও অব্যবস্থাপনা, অবহেলা ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ সঠিক চিকিৎসাসেবা পাচ্ছেন না। তিনি এসব মৌলিক সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তাই দরিদ্র ও সাধারণ মানুষের জন্য যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি উপযুক্ত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে তিনি চিকিৎসকদেরকে আরও মানবিক এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান। পাশাপাশি তিনি দেশের নকল নাগরিকের জন্য যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

রাষ্ট্রপতি তার বক্তব্যে দেশের চিকিৎসা খাতের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি বর্তমান সরকারের অঙ্গীকার ‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিতের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

বক্তব্যের আগে রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এর সদস্য-সচিব অধ্যাপক ডা. হাসান জাফর। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. এম এম রফিকুল ইসলাম বাচ্চু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেস্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: রাষ্ট্রপতি

২৬ নভেম্বর ২০২৬
শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
২৬ নভেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়
২৫ নভেম্বর ২০২৬
শিশুদের মাঝে দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকার আবাসনের চাপ কমাতে সেকেন্ডারি সিটির পরিকল্পনা সরকারের
  2. বন্ধ জাহানাবাদ-রূপসী বাংলা এক্সপ্রেস, বিকল্প পথে ট্রেন চালুর প্রস্তাব
  3. টুঙ্গিপাড়া থানায় হামলা-অস্ত্র লুটের মামলায় আসামি ৮ হাজার
  4. হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্মমন্ত্রী
  5. রাজবাড়ীতে নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা, পিস্তলসহ আটক ৩
  6. আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x