আজ যে দামে মিলছে স্বর্ণের ভরি
দেশের বাজারে স্বর্ণের দাম ফের বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এ দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী আজ শুক্রবার দেশের বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ দাম ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকায় মিলছে।
গত বুধবার (২৫ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকায়, ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৮ হাজার ২৩৪ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬১ হাজার ৪৮৮ টাকায় বিক্রি হয়।
বাজুস জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এনটিভি অনলাইন ডেস্ক