Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:২০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ০৪:২১, ০১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:২০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ০৪:২১, ০১ নভেম্বর ২০২৬
আরও খবর
১৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশের অর্থনীতির জন্য বিরাট বোঝা : স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ক্লাবের নতুন নেতৃত্বে আব্দুল্লাহ সাফি ও রাবেয়া খাতুন লাকি
চোখে দেখা যায় না, তবুও দাম বিলিয়ন বিলিয়ন ডলার 
টেকসই ও দায়িত্বশীল ব্যবসায় জোর, প্রথম প্রতিবেদন প্রকাশ স্বপ্নের
চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পানিসম্পদের পরিকল্পিত ব্যবহারে উপকূলীয় অর্থনীতির উন্নয়ন সম্ভব : চিফ হুইপ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:২০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ০৪:২১, ০১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:২০, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ০৪:২১, ০১ নভেম্বর ২০২৬
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বরিশালসহ উপকূলীয় অঞ্চলের নদ-নদী ও পানিসম্পদের পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষি, মৎস্য, যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক উন্নয়ন সম্ভব। এজন্য প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ নিতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বরিশাল বিভাগীয় অফিসার্স অ্যাসোসিয়েশনের এজিএম-২০২৫ ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, বাংলাদেশের পানিসম্পদ একটি বড় সম্ভাবনা হলেও তা এখনো যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না। বরিশালসহ উপকূলীয় অঞ্চলের নদ-নদী ও পানিসম্পদ পরিকল্পিতভাবে ব্যবহার করা গেলে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

নূরুল ইসলাম মনি বলেন, বরিশাল বিভাগের উন্নয়নে রেল ও সড়ক যোগাযোগব্যবস্থার সম্প্রসারণ জরুরি। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কপথে যাতায়াতের দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে সড়কের মান উন্নয়ন করতে হবে। তিনি বলেন, অতিরিক্ত ভারী যানবাহন চলাচল এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

নূরুল ইসলাম মনি আরও বলেন, বরিশাল বিভাগের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও পেশাজীবীদের দলমত-নির্বিশেষে একযোগে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

চিফ হুইপ বলেন, প্রয়োজনে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের নিয়ে সমন্বিত বৈঠকের আয়োজন করা যেতে পারে। এর মাধ্যমে বরিশাল বিভাগের উন্নয়ন সম্ভাবনা, বিদ্যমান সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে কার্যকর আলোচনা করা সম্ভব হবে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে নূরুল ইসলাম মনি বলেন, নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা জনকল্যাণে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন অংশগ্রহণ করেন।

সাধারণ সভা শেষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারককে সভাপতি এবং জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার সৈয়দ আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

বরিশাল বিভাগীয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি লুৎফুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সচিব নাজমা মোবারক, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব, যুগ্মসচিবসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চিফ হুইপ অর্থনীতি

সংশ্লিষ্ট সংবাদ: চিফ হুইপ

৩১ অক্টোবর ২০২৬
আন্দোলন করে সরকার গঠন করা যায় না : চিফ হুইপ
২৫ অক্টোবর ২০২৬
মানসিক সুস্থতায় অর্থনৈতিক নিরাপত্তা, সুশিক্ষা ও কর্মসংস্থান জরুরি: চিফ হুইপ
১৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার : চিফ হুইপ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাজধানীতে বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  2. তিতাস কমিউটার ট্রেনে দুর্বৃত্তদের আগুন
  3. আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  4. চাটমোহরে ৬১১ বস্তা সার লুট: উদ্ধার ১০৭ বস্তা, গ্রেপ্তার ১
  5. কপ৩১-এর তিন প্রধান অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী
  6. সরকার যদি ব্যর্থ হয়, আমরা বসে থাকব না: জামায়াত আমির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x