Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৪:৫৫, ২৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:০২, ২৮ অক্টোবর ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৪:৫৫, ২৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:০২, ২৮ অক্টোবর ২০২৬
আরও খবর
উত্তরবঙ্গে হচ্ছে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন
মান্দায় ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবির মহাপরিচালক
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁয় বিএনপির বিক্ষোভ
রাতে মায়ের ওষুধ আনতে গিয়ে নিখোঁজ, সকালে ধানক্ষেতে মিলল মরদেহ

ক্ষমা চাইলেন শ্যালিকাকে বিয়ে করে ‘মুখে চুন-কালি’ লাগা সেই মাসুদ

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৪:৫৫, ২৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:০২, ২৮ অক্টোবর ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
১৪:৫৫, ২৮ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:০২, ২৮ অক্টোবর ২০২৬
মাসুদ রানা এবং তার দুই স্ত্রী মৌসুমী ও পূর্ণিমা। ইনসেটে মাসুদ রানার মুখে চুন-কালি মাখানো। ছবি : এনটিভি অনলাইন

প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই তার আপন ছোট বোনকে (শ্যালিকা) বিয়ে করে দেশজুড়ে সমালোচনার জন্ম দেওয়া টিকটকার ও আইনজীবীর সহকারী মো. মাসুদ রানা অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে জাতির কাছে ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) ফেসবুকে লাইভে এসে তিনি নিজের ভুল স্বীকার করেন এবং হাত জোড় করে সবার কাছে ক্ষমা চান।

লাইভে মাসুদ রানা বলেন, তাদের সবচেয়ে বড় ভুল ছিল প্রথম স্ত্রীকে বহাল রেখেই আপন শ্যালিকে বিয়ে করা। প্রথম স্ত্রীকে তালাক দিয়ে শ্যালিকাকে বিয়ে করলে হয়তো এ নিয়ে আইনি বা সামাজিক প্রশ্ন উঠত না, যা তার জানা ছিল না। 

অজ্ঞতার কারণে এমন ভুল হয়েছে উল্লেখ করে মাসুদ বলেন, যদি বুঝতাম এমন সম্পর্ক সমাজের চোখে অপরাধ এবং ইসলামের দৃষ্টিতে হারাম, তবে আমরা কখনোই এ ধরনের ঘটনা ফেসবুকে প্রকাশ করতাম না। বুঝে-শুনে কেউ আগুনে হাত দেয় না।

মাসুদ রানা আরও বলেন, সমাজ ও পরিস্থিতি যেভাবে চাইবে, তিনি এখন সেভাবেই জীবন পরিচালনা করবেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে ছবি ও ভিডিও প্রচার বন্ধ করার অনুরোধ জানিয়ে মাসুদ রানা বলেন, আজ বিকেলে একজনকে তালাক দিয়ে এই সমস্যার সমাধান করবো। 

নওগাঁর বদলগাছী সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় প্রথম স্ত্রী মৌসুমীকে সঙ্গে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন মাসুদ রানা। গত ২৪ অক্টোবর ওই বাসায় তাদের গায়েহলুদ হয় এবং এর পরদিন ২৫ অক্টোবর প্রথম স্ত্রীর আপন ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করেন তিনি।

বিয়ে করার পর এই ঘটনার পক্ষে সাফাই গেয়ে মাসুদ রানা দাবি করেছিলেন, প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতি ও সহযোগিতাতেই তিনি এ বিয়ে করেছেন। তার ভাষ্য অনুযায়ী, পূর্ণিমার অন্যত্র বিয়ে হলে তাদের আগে ধারণ করা কিছু টিকটক ভিডিও নিয়ে তাকে হয়রানির শিকার হতে হতো- এমন আশঙ্কায় তিনি এই সিদ্ধান্ত নেন।

বিয়ের পর দুই স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি এবং ভিডিও প্রকাশ করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং দেশজুড়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে।

ভাইরাল হওয়া এই ঘটনার জেরে সোমবার (২৬ অক্টোবর) রাতে মহাদেবপুর উপজেলার মাতাজি বিড়মগ্রাম এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। প্রথম স্ত্রীর উপস্থিতিতে শ্যালিকাকে বিয়ে করার প্রতিবাদে স্থানীয় ক্ষুব্ধ জনতা ওই টিকটকার ও আইনজীবীর সহকারীকে মুখে চুন-কালি মাখিয়ে এলাকা থেকে বের করে দেয়।

২৭ অক্টোবর রাতে বিড়মগ্রাম গ্রামে গ্রামবাসীর তোপের মুখে মাসুদের শ্বশুর-শাশুড়ি এবং তার দুই স্ত্রী মৌসুমী ও পূর্ণিমা সবার কাছে ক্ষমা চান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নাকে খত দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

এরপর মাসুদের দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা সবার কাছে ক্ষমা চেয়ে মাসুদকে তালাক দেওয়ার ঘোষণা দেন এবং কান্নায় ভেঙে পড়েন। পূর্ণিমা বলেন, মাসুদকে বিয়ে করে তিনি ভুল করেছেন।

নওগাঁ তালাক ভিডিও ভাইরাল

সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ

২০ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁয় বিএনপির বিক্ষোভ
১৭ নভেম্বর ২০২৬
বিনামূল্যে চক্ষু সেবা পেলেন নওগাঁর পাঁচ শতাধিক মানুষ
১৭ নভেম্বর ২০২৬
নওগাঁয় চালকলের গুদাম থেকে ৭৩৪ বস্তা চাল জব্দ, মামলার নির্দেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাদিক কায়েমের বাড়িতে হামলায় জামায়াত আমিরের নিন্দা
  2. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  3. বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র 
  4. বৃষ্টি কবে কমবে, ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা
  6. ২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x