Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এস আই পাভেল, জয়পুরহাট (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর)
১৬:০০, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:০৩, ২৭ অক্টোবর ২০২৬
এস আই পাভেল, জয়পুরহাট (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর)
১৬:০০, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:০৩, ২৭ অক্টোবর ২০২৬
আরও খবর
রাতে শেষ হচ্ছে দুই দিনব্যাপী আদিবাসীদের ৩৩৩তম সহরায় উৎসব
ক্ষেতলালে পুলিশের অভিযানে ১৯ মামলার আসামি আশরাফ গ্রেপ্তার
ইত্যাদি দেখতে গিয়ে দেড় শতাধিক মোবাইল ফোন খোয়া
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সরকারই আ.লীগকে কার্যক্রম চালানোর সুযোগ করে দিচ্ছে : নাহিদ ইসলাম

রাতের আঁধারে ৪২ শতক জমির বেগুনক্ষেতে বিষ প্রয়োগ!

এস আই পাভেল, জয়পুরহাট (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর)
১৬:০০, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:০৩, ২৭ অক্টোবর ২০২৬
এস আই পাভেল, জয়পুরহাট (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর)
১৬:০০, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:০৩, ২৭ অক্টোবর ২০২৬
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে তিন কৃষকের বেগুনক্ষেতে ঘাসনাশক বিষ প্রয়োগ করে সম্পূর্ণ ফসল নষ্ট করে দেওয়া হয়। ছবি : এনটিভি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে তিন কৃষকের বেগুনক্ষেতে ঘাসনাশক বিষ প্রয়োগ করে সম্পূর্ণ ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বড়তারা গ্রামে ঘটা এই অমানবিক ঘটনায় প্রায় ৪২ শতক জমির উদীয়মান বেগুনগাছ মরে যাওয়ায় চরম আর্থিক ও মানসিক ক্ষতির মুখে পড়েছেন ওই কৃষকেরা।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, ক্ষতিগ্রস্ত জমির সমস্ত বেগুনগাছ রোদের তাপে নেতিয়ে ও শুকিয়ে পড়ে আছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন বড়তারা গ্রামের মামুনুর রশিদ, আমজাদ হোসেন এবং আবু হেনার স্ত্রী জুলেখা বেগম। তাদের মধ্যে মামুনুর রশিদের ১২ শতক, আমজাদ হোসেনের ২০ শতক এবং জুলেখা বেগমের ১০ শতক জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক মামুনুর রশিদ আক্ষেপ করে বলেন, আমার ১২ শতক জমিতে খুব ভালো বেগুনের আবাদ হয়েছিল। ফসল উৎপাদনে অনেক টাকা ও কায়িক শ্রম ব্যয় করেছি। অথচ রাতের আঁধারে কে বা কারা শত্রুতা করে বেগুনগাছে ঘাস মারার বিষ প্রয়োগ করেছে। এখন সব শেষ হয়ে যাওয়ায় আমরা বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছি।

আরেক কৃষক আমজাদ হোসেন বলেন, ‘২০ শতক জমিতে চাষ করা গাছে সবেমাত্র বেগুন ধরতে শুরু করেছিল। সকালে জমিতে এসে দেখি সূর্যের আলোতে গাছগুলো নেতিয়ে পড়ছে। বুঝতে পেরে জমিতে পানি স্প্রে করেও কোনো লাভ হয়নি, গাছগুলো মরে যাচ্ছে। এই হীন কাজের সঙ্গে যারা জড়িত, তাদের সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।’

কৃষক জুলেখা বেগম বলেন, আমাদের ১০ শতক জমির বেগুনগাছও বিষ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কঠোর পরিশ্রমে গড়া ফসল এভাবে নষ্ট করায় আমরা নিঃস্ব হয়ে গেছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা অভিজিৎ দত্ত জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সান্ত্বনা দিয়ে প্রয়োজনীয় পরামর্শ ও কৃষি অফিসের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, কৃষকদের ফসলে বিষ প্রয়োগের মাধ্যমে ক্ষতির বিষয়টি আমরা জেনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জয়পুরহাট ক্ষেতলাল বিষ প্রয়োগ

সংশ্লিষ্ট সংবাদ: জয়পুরহাট

০৮ নভেম্বর ২০২৬
ইত্যাদি দেখতে গিয়ে দেড় শতাধিক মোবাইল ফোন খোয়া
০৭ নভেম্বর ২০২৬
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
২১ সেপ্টেম্বর ২০২৬
অনৈতক প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হত্যা, ২ জনের যাবজ্জীবন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাসভবনে আগুন
  2. দুই বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
  3. আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  4. কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা-কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
  5. রাষ্ট্রের স্বার্থে কখনও আপস করেননি মওলানা ভাসানী: রিজভী
  6. কামড় খেয়ে জীবিত সাপ নিয়ে হাসপাতালে যুবক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x