Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৯:১৫, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:১৮, ২২ অক্টোবর ২০২৬
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৯:১৫, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:১৮, ২২ অক্টোবর ২০২৬
আরও খবর
সেনেগাল থেকে ইউরোপগামী নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ ১৭৫
বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান নিখোঁজ
ইন্দোনেশিয়ার কারখানায় অগ্নিকাণ্ডে ৩ জন নিহত, নিখোঁজ ৩৬
খালে মিলল নিখোঁজ যুবকের মরদেহ
গোবিন্দগঞ্জে পৃথক ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার

হিমছড়ি সমুদ্রসৈকতে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৯:১৫, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:১৮, ২২ অক্টোবর ২০২৬
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
১৯:১৫, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:১৮, ২২ অক্টোবর ২০২৬
প্রতীকী ছবি

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকত এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ আরও এক পর্যটকেরও মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে হিমছড়ি সাগরনিবাস পয়েন্টে সৈকতে মরদেহটি ভেসে এলে বীচ কর্মী ও স্থানীয় লোকজন তা উদ্ধার করে।

নিহত ওই পর্যটকের নাম হারুন বলে জানা গেছে। তার বাড়ি চট্টগ্রামের বায়েজিদ এলাকায়। এখনও নিখোঁজ রয়েছেন এক পর্যটক। এ নিয়ে এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হলো।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের রামুর হিমছড়ি প্যাঁচার দ্বীপের মেরিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে সাগরে গোসলে নেমে ডুবে যান ছয় পর্যটক। পরে সন্ধ্যায় লাইফ গার্ডকর্মী ও স্থানীয় লোকজন তিন পর্যটকের মরদেহ উদ্ধার করে এবং একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এখনও নিখোঁজ  যুবকের নাম এস এম নাফিসুর রহমান নিবিড়কে (২৩) উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও লাইফ গার্ডকর্মীরা যৌথ অভিযান চালাচ্ছেন। উদ্ধার হওয়া মরদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোলাইমান হোসেন জানান, গত ১৮ অক্টোবর ঢাকার উত্তরা থেকে সাত বন্ধু বান্দরবানের উদ্দেশে রওনা হন। সেখানে দুই দিন ভ্রমণ শেষে গতকাল বুধবার দুপুরের দিকে তারা কক্সবাজারে পৌঁছান। দুপুর ১টার দিকে হিমছড়ির প্যাঁচার দ্বীপ এলাকার ‘সৌরনেষ্ট’ নামের একটি রিসোর্টে ওঠেন তারা। দুপুরে খাওয়া-দাওয়া শেষে বিকেলে তারা সমুদ্রে গোসল করতে নামেন। এ সময় চট্টগ্রাম থেকে আসা পর্যটকদের আরেকটি দল গোসল করতে নামে।

এসআই সোলাইমান হোসেন আরও জানান, পর্যটকদের অনেকেই সাঁতার জানতেন না। গোসলের সময় কাছাকাছি বেশ  কয়েকজনকে পানিতে ডুবে যেতে দেখে অনেকেই সাহায্যের জন্য এগিয়ে যান। এ সময় স্রোতের টানে তারা ভেসে যেতে থাকেন। তখন পাঁচ যুবক সাগরে ডুবে যান এবং একজনকে তাৎক্ষণিক ভাবে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লোকজন। সন্ধ্যার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা মরদহগুলো হচ্ছে সাইবুল হক জিসান (২৩), আল মাহিবুর ইবনে মোকাররম (২৪) ও মোহাম্মদ আকাশের। 

নিহত সাইবুল হক জিসান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। আল মাহিবুর ইবনে মোকাররম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিবিএর শিক্ষার্থী বলে জানা গেছে। তিনি ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার মুকাররম হোসেনের ছেলে।

এদিকে নিখোঁজ এস এম নাফিসুর রহমান নিবিড় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকার আজিমপুর এলাকার নাবিবুর রহমানের ছেলে।

মরদেহ উদ্ধার নিখোঁজ পর্যটকের মৃত্যু

সংশ্লিষ্ট সংবাদ: মরদেহ উদ্ধার

২১ নভেম্বর ২০২৬
খালে মিলল নিখোঁজ যুবকের মরদেহ
২০ নভেম্বর ২০২৬
গোবিন্দগঞ্জে পৃথক ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার
১৯ নভেম্বর ২০২৬
আবাসিক ভবনে নারীর গলাকাটা মরদেহ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডি আবেদন বাতিল
  2. কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত
  3. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
  4. বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস
  5. বৃষ্টি-তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x