নজরুল বর্ষ উপলক্ষে বাংলা একাডেমির সেমিনার বুধবার
বাংলা একাডেমির লোগো
নজরুল বর্ষ উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করেছে বাংলা একাডেমি।
বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আগামী বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠেয় সেমিনারে ‘কাজী সব্যসাচী: আধুনিক নজরুল আবৃত্তির প্রাণপুরুষ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন আবৃত্তিশিল্পী ও আইনজীবী নাসিম আহমেদ।
সেমিনারে আলোচক হিসেবে থাকবেন সংগীতশিল্পী ও সংগঠক খিলখিল কাজী এবং আবৃত্তি-গবেষক ও বাচিকশিল্পী নিমাই মণ্ডল।
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তৃতা করবেন সচিব মো. সেলিম রেজা।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)