বাংলাদেশ-চীন স্বাস্থ্যসেবা সহযোগিতা জোরদারে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার
বেইজিং ঢাকা ফ্রেন্ডশিপ হেলথকেয়ার—বিডিএফএইচসির উদ্যোগে রাজধানীর ধানমণ্ডিতে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়েছেন বাংলাদেশ ও চীনের বিশিষ্ট চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা।
এতে উপস্থিত ছিলেন বেইজিং ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক ডা. ওয়াং থিংথিং, কার্ডিওলজিস্ট ডা. মাহবুব মনসুর, ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মাহবুব হাসান, ডা. হোসেন ইমাম এবং ঝাং দাহুইসহ অনেকে।
সেমিনারে আধুনিক চিকিৎসা প্রযুক্তি, চিকিৎসক ও বিশেষজ্ঞ বিনিময় এবং বাংলাদেশে নতুন হাসপাতাল প্রতিষ্ঠায় যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগ দুই দেশের স্বাস্থ্যসেবায় জ্ঞান, প্রযুক্তি বিনিময় ও যৌথ বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করবে।

এনটিভি অনলাইন ডেস্ক