Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • হাত বাড়িয়ে দাও
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৯, ০৭ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৯, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে অবস্থান জানাল ভারত
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ : সাইমুম পারভেজ
গার্ডিয়ানের বিশ্লেষণ : শেখ হাসিনা কি আসলেই দেশে ফিরতে চান?
আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ
টিকটকে ভিডিও পোস্ট : বাংলাদেশি যুবককে ফেরত পাঠাল গ্রিস

মুখে বড় টিউমার, ১২ বছরের মেয়েটির চিকিৎসায় সহায়তা চান অসহায় মা

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৯, ০৭ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৯, ০৭ সেপ্টেম্বর ২০২৬

১২ বছরের শাবানার এখন স্কুলে যাওয়ার বয়স। সহপাঠীদের সঙ্গে আনন্দে সময় কাটানোর কথা তার। কিন্তু বিরল ও জটিল এক রোগে আক্রান্ত হয়ে এখন বিছানায় দিন কাটছে শিশুটির। মুখের ডান পাশে জন্মগতভাবে তৈরি হওয়া রক্তনালীর অস্বাভাবিক বৃদ্ধি সময়ের সঙ্গে বড় হয়ে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে।

চিকিৎসকদের ভাষায়, শাবানা ‘ম্যাক্সিলোফেসিয়াল সফট টিস্যু লেশন/হেমাঙ্গিওমা’ অর্থাৎ রক্তনালীর ভাস্কুলার ম্যালফরমেশন বা টিউমারে আক্রান্ত। জন্মের পর থেকেই তার ডান গালের ভেতরে নীলাভ রঙের ছোট একটি পিণ্ড ছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটি অস্বাভাবিকভাবে বড় হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে করা সিটি অ্যানজিওগ্রাম পরীক্ষায় দেখা গেছে, টিউমারটি বর্তমানে প্রায় ৭ দশমিক ০ সেন্টিমিটার × ৮ দশমিক ১৩ সেন্টিমিটার × ৩ দশমিক ৩০ সেন্টিমিটার আকার ধারণ করেছে।

পরীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, পিণ্ডটি ডান গাল ও মাড়ির জিঞ্জিভোবাক্কাল মিউকোসা থেকে ডান ঠোঁট হয়ে মাথার খুলির গভীর অংশ ইনফ্রাটেম্পোরাল ফোসা পর্যন্ত বিস্তৃত হয়েছে। মুখের প্রধান রক্তনালী ফেসিয়াল আর্টারি টিউমারের ভেতরে প্রবেশ করে সেখানে রক্ত সরবরাহ করছে।

বিএমইউর ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে শাবানার চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, মুখের বিকৃতি রোধ এবং সম্ভাব্য বড় ধরনের রক্তক্ষরণের ঝুঁকি এড়াতে জরুরি ভিত্তিতে জটিল অস্ত্রোপচার প্রয়োজন।

হাসপাতালের সমাজসেবা কার্যালয়ের রোগীকল্যাণ সমিতির হিসাবে, অস্ত্রোপচার, ওষুধ ও আনুষঙ্গিক খরচ বাবদ প্রাথমিকভাবে প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা প্রয়োজন। পরবর্তী ফলোআপ ও পুনর্বাসনসহ চিকিৎসার ব্যয় আরও বাড়তে পারে।

মেয়ের চিকিৎসার টাকা নেই মায়ের

শাবানার বাবা শাহেদ মল্লিক পেশায় অটোরিকশাচালক ছিলেন। সম্প্রতি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় শয্যাশায়ী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কর্মক্ষমতা হারানোর পর চরম আর্থিক সংকটে পড়ে পরিবারটি।

বর্তমানে শাবানার মা নাজমা আক্তার বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করে সংসার চালাচ্ছেন। দক্ষিণ কেরানীগঞ্জের পারগেণ্ডারিয়া এলাকায় চার সদস্যের পরিবারটির মাসিক আয় মাত্র ৬ হাজার টাকা। এই সামান্য আয়ে স্বামীর ওষুধের খরচ ও পরিবারের খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে মেয়ের ব্যয়বহুল অস্ত্রোপচারের খরচ জোগাড় করা পরিবারের পক্ষে প্রায় অসম্ভব।

নাজমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মেয়েটার মুখের ফোলা দিন দিন বাড়ছে। ডাক্তাররা দ্রুত অপারেশন করাতে বলেছেন। কিন্তু আমরা তো ওষুধ কেনার টাকাই জোগাড় করতে পারি না। সমাজের হৃদয়বান মানুষগুলো একটু সহায়তা করলে মেয়েটার চিকিৎসা করাতে পারব।’

শাবানার পরিবার জানিয়েছে, তাদের কোনো ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্ট নেই। চিকিৎসায় সহায়তা করতে ইচ্ছুক ব্যক্তিরা পরিবারের নিজস্ব নগদ নম্বরে অর্থ পাঠাতে পারবেন।

সহায়তা পাঠানোর ঠিকানা

নগদ: 01984-297040

রোগীর ঠিকানা: পারগেণ্ডারিয়া (কেরানীগঞ্জ পার্ক সংলগ্ন), দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।

শাবানার জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা চেয়েছে তার পরিবার। সামান্য আর্থিক সহায়তাও এই শিশুটির চিকিৎসা শুরু এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ হাত বাড়িয়ে দাও

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ

১৬ নভেম্বর ২০২৬
কৃষিভিত্তিক সমন্বিত ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর ‘স্বর্ণভূমি’
১০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-সৌদি আরব হজ চুক্তি স্বাক্ষর, বাড়ল কোটা
০৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-চীন স্বাস্থ্যসেবা সহযোগিতা জোরদারে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কাল টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  2. ৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার
  3. নিম্নচাপ-ঘূর্ণিঝড় ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল
  4. সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন বিচারক হেমায়েত উদ্দিন
  5. হাইকোর্টে তিনবার আগাম জামিন, তদবিরকারীদের বিরুদ্ধে মামলার নির্দেশ
  6. সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x