Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫০, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:১৯, ১৭ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫০, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:১৯, ১৭ নভেম্বর ২০২৬
আরও খবর
দারিদ্র্য সূচকে ভারত-পাকিস্তানের চেয়েও ভালো অবস্থানে বাংলাদেশ
বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল
রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ
প্রেমের টানে বরিশালে ভারতীয় তরুণ
পাকিস্তানে কমল জ্বালানি তেলের দাম, দেশের খবর কী? 

কৃষিভিত্তিক সমন্বিত ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর ‘স্বর্ণভূমি’

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫০, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:১৯, ১৭ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫০, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:১৯, ১৭ নভেম্বর ২০২৬

কৃষি, প্রাণিসম্পদ, নিরাপদ খাদ্য উৎপাদন ও সমাজকল্যাণকে একই কাঠামোর আওতায় এনে সমন্বিত কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি করতে যাত্রা শুরু করেছে বসুমতি এগ্রোর প্রথম উদ্যোগ ‘স্বর্ণভূমি’।  সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য প্রকল্পের অংশীদারত্বের সুযোগও উন্মুক্ত করা হয়েছে।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হড়রায় প্রায় ৬৫ বিঘা জমির ওপর স্বর্ণভূমি প্রকল্পটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের প্রথম পর্যায়ের জন্য ইতোমধ্যে প্রায় ১৫ বিঘা জমি কিনেছে বসুমতি এগ্রো। ওই জমিতে একটি রিসোর্টও রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, জমি অধিগ্রহণের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক ভিত্তি তৈরি হয়েছে।

স্বর্ণভূমির আওতায় চারটি পৃথক উদ্যোগকে সমন্বিত ব্যবসায়িক কাঠামোর অধীনে পরিচালনা করা হবে। এগুলো হলো-পশুসম্পদ গবেষণা, প্রজনন ও বিপণন কেন্দ্র; বীজ গবেষণা, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কেন্দ্র; বিলাসবহুল রিসোর্ট এবং ইসলামিক ফাউন্ডেশন ও কৃষিভিত্তিক সমাজকল্যাণ কেন্দ্র।

প্রকল্পটিতে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে শরিয়াহসম্মত মুশারাকা অংশীদারত্ব মডেলে বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। প্রাথমিকভাবে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ টাকা। কোনো ডাউন পেমেন্ট ছাড়াই ১৮ মাসে মাসিক ১৬ হাজার ৭০০ টাকা কিস্তিতে শেয়ার মালিক হওয়ার সুযোগ পাবেন আগ্রহীরা।

চুক্তির শর্ত অনুযায়ী শেয়ার ও জমিতে অংশীদারত্ব নির্ধারণের পাশাপাশি সাব-কবলা দলিল নিবন্ধনের মাধ্যমে জমির আইনগত মালিকানা হস্তান্তরের ব্যবস্থা রাখা হয়েছে। প্রকল্পের কৃষি ও খামারভিত্তিক ব্যবসা থেকে অর্জিত মুনাফা নির্ধারিত চুক্তি অনুযায়ী অংশীদারদের মধ্যে বণ্টন করা হবে।

এ ছাড়া শেয়ারহোল্ডাররা খামারে উৎপাদিত দুধ ও ফল কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় এবং রিসোর্টকেন্দ্রিক বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

প্রকল্পের উদ্বোধন উপলক্ষে বসুমতি গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল আমিন বলেন, ‘স্বর্ণভূমি কেবল একটি ব্যবসায়িক প্রকল্প নয়; এটি টেকসই কৃষিব্যবস্থা, সম্মিলিত সমৃদ্ধি ও সামাজিক দায়িত্ববোধকে একসঙ্গে এগিয়ে নেওয়ার উদ্যোগ। স্বচ্ছতা, জমির বাস্তব মালিকানা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে এমন একটি উদ্যোগ গড়ে তুলতে চাই, যেখানে অংশীদারদের পাশাপাশি সমাজের বৃহত্তর জনগোষ্ঠীও উপকৃত হবে। আর্থিক অর্জনের চেয়ে মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণ, কৃষকদের জীবনমানের উন্নয়ন এবং আগামী প্রজন্মের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।’

বসুমতি এগ্রোর লক্ষ্য, কৃষি ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষক, উদ্যোক্তা ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি টেকসই ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলা। প্রকল্পটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর মধ্য দিয়ে আগ্রহী বিনিয়োগকারীদের জন্যও অংশীদার হওয়ার সুযোগ উন্মুক্ত করা হয়েছে।

স্বর্ণভূমি প্রকল্প ও শেয়ার মালিকানা সম্পর্কে বিস্তারিত জানতে প্রকল্পের ওয়েবসাইট অথবা বসুমতি এগ্রোর অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করা যাবে।
 

বাংলাদেশ

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ

২৫ নভেম্বর ২০২৬
বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-কানাডা
২৪ নভেম্বর ২০২৬
শুধু ইটভাটায় অভিযান চালিয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়: রিজওয়ানা হাসান
১০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-সৌদি আরব হজ চুক্তি স্বাক্ষর, বাড়ল কোটা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, ৪ প্রতিষ্ঠানের হিসাব তলব
  2. যুবলীগ নেত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁসের ঘটনায় দাগনভূঞার ওসি প্রত্যাহার
  3. ‘দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন’
  4. বাবার মরদেহ ফ্রিজিং ভ্যানে রেখে সম্পত্তি নিয়ে মারামারিতে জড়ায় সন্তানরা
  5. লঘুচাপ ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই : চিফ প্রসিকিউটর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x