Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২৩:২৫, ২৮ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:২৮, ২৮ আগস্ট ২০২৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২৩:২৫, ২৮ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:২৮, ২৮ আগস্ট ২০২৬
আরও খবর
চাটমোহর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি টুকুন, সম্পাদক কিংশুক
রাসায়নিক মিশিয়ে দুধ তৈরি, একজনের কারাদণ্ড
পদ্মের রাজ্যে ফুল নেই, আছে শুধু পাতা
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল
তমা হত্যা : জামিনে মুক্ত প্রধান আসামি, এলাকাছাড়া নিহতের বাবা

পূর্ণিমার রাতে কুপি বাতিতে পুঁথি পাঠের আসর

এ বি এম ফজলুর রহমান, পাবনা
২৩:২৫, ২৮ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:২৮, ২৮ আগস্ট ২০২৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২৩:২৫, ২৮ আগস্ট ২০২৬
আপডেট: ২৩:২৮, ২৮ আগস্ট ২০২৬
পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের সোনাহারপাড়া গ্রামে পুঁথি পাঠের আসর। ছবি : এনটিভি

আকাশে শরতের পূর্ণিমার চাঁদ। গ্রামের বাড়ির উঠোনে মাদুর পেতে বসেছে নানা বয়সী মানুষ। সামনে জলচৌকিতে বসেছেন পুঁথির পাঠক। হারিকেন আর কুপি বাতির মৃদু আলোয় তৈরি হয়েছে মায়াময় পরিবেশ। চারপাশে নীরবতা। সেই নীরবতা ভেঙে ভেসে আসছে পুঁথি পাঠের সুর।

কয়েক দশক আগে গ্রামবাংলা থেকে হারিয়ে যেতে বসা এমন দৃশ্যের দেখা মিলল পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের সোনাহারপাড়া গ্রামে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে প্রয়াত কিতাব প্রামাণিকের বাড়ির উঠোনে বসেছিল লোকজ ঐতিহ্যের পুঁথি পাঠের আসর। শহরের কোলাহল থেকে দূরে নিস্তব্ধ গ্রামীণ পরিবেশে যেন ফিরে এসেছিল আশি-নব্বইয়ের দশকের কোনো এক রাত।

চাটমোহর উপজেলা সদর থেকে প্রায় চার কিলোমিটার উত্তরে চলনবিলের পাড়ে সোনাহারপাড়া গ্রাম। চাটমোহর জারদিস মোড় থেকে মান্নানগর পর্যন্ত ভাঙাচোরা ও ধুলোময় সড়ক পেরিয়ে গ্রামে ঢোকার পথে ইট বিছানো রাস্তা। সেই পথ ধরে রাত সাড়ে ৮টার দিকে পুঁথি পাঠের আসরে পৌঁছানো যায়।

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা। অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমের মধ্যেও একে একে সেখানে জড়ো হতে থাকে গ্রামের নারী-পুরুষ, শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা। মাথার ওপর পূর্ণিমার চাঁদ। উঠোনে জ্বলছে কুপি ও হারিকেন। সময় যত গড়ায়, দর্শকের সংখ্যাও তত বাড়তে থাকে। একপর্যায়ে উঠোন ভরে যায় মানুষে। শুধু চাটমোহর নয়, ঢাকা থেকেও কয়েকজন সংস্কৃতিপ্রেমী ছুটে আসেন এই আয়োজন দেখতে।

রাত সোয়া ৯টার দিকে শুরু হয় পুঁথি পাঠ। বিপ্লব আচার্যের সঞ্চালনায় প্রথমে আসরের মুখবন্ধ পাঠ করেন আয়োজক চিকিৎসক আতিকুর রহমান আতিক। এরপর শুরু হয় মূল আয়োজন।

‘বিবি সোনাভান’ পুঁথি পাঠ করেন নব্বইয়ের দশকের নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান দুলাল। ‘গাজী কালু ও চম্পাবতী’ পুঁথি পাঠ করেন লইমুদ্দিন প্রামাণিক। তাদের পুঁথি পাঠের সুরে মুগ্ধ হয়ে থাকেন উপস্থিত দর্শক-শ্রোতারা। পরে দুই পাঠকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

পাবনার চাটমোহরে পূর্ণিমার রাতে গ্রামের উঠোনে কুপি বাতিতে পুঁথি পাঠের আসর। ছবি : এনটিভি

পুঁথির গায়েনের কণ্ঠে মায়াবি সুর। পূর্ণিমার আলো আর কুপির হলদে আলোয় সেই সুর যেন আরও আবেশ তৈরি করে। যারা ছোটবেলায় দাদা-দাদির মুখে পুঁথির গল্প শুনেছেন, তাদের অনেকেই ফিরে যান সেই স্মৃতির ভেতর। আর তরুণদের অনেকে প্রথমবারের মতো কাছ থেকে দেখেন গ্রামবাংলার এই হারিয়ে যাওয়া ঐতিহ্য।

পুঁথি পাঠ শুনতে আসা সত্তরোর্ধ্ব কৃষক হাসান প্রামাণিক বলেন, ‘৪০ বছর আগে পুঁথি পাঠ শুনেছিলাম। তখন মুরুব্বিরা আয়োজন করতেন। আমরা কৃষিকাজ করতাম। অবসরে এসে আসরে বসে পুঁথি পাঠ শুনতাম। এত বছর পর আবার আয়োজনটা দেখে ভালো লাগছে।’

ছেলেকে নিয়ে আসা অবসরপ্রাপ্ত প্রকৌশলী ইমদাদুল হক বলেন, ‘ছোটবেলায় স্কুলে পড়ার সময় নানাবাড়ির বৈঠকখানায় এ রকম পুঁথি পাঠের আসর বসত। এত বছর পর পুঁথি পাঠ দেখে-শুনে মনে হলো, আবার সেই ছোটবেলায় ফিরে গিয়েছি। এখন তো আমরা মোবাইলে ডুবে আছি। আমাদের দেশীয় ঐতিহ্য ধরে রাখা দরকার।’

ফয়সাল মাহমুদ বলেন, ‘আসলে পুঁথি পাঠ কী, তা জানতাম না। ফেসবুকে আয়োজনের প্রস্তুতির খবর দেখে ডা. আতিককে ফোন করে জানতে পারি। আগে কখনও পুঁথি পাঠ দেখিনি। তাই আব্বুর সঙ্গে দেখতে এসে খুব ভালো লাগল।’

চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন বলেন, ‘যখন সারা পৃথিবী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে ডুবে আছে, তখন এ ধরনের পুঁথি পাঠের আয়োজন বিরল ঘটনা। শত শত বছরের ঐতিহ্য আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি। পুঁথি পাঠ আমাদের আদি সংস্কৃতির একটি অংশ। এটি ধরে রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের এগিয়ে আসা উচিত।’

প্রথমবার পুঁথি পাঠ করতে পেরে আবেগাপ্লুত নাট্যজন আসাদুজ্জামান দুলাল। তিনি বলেন, ‘আগে যখন গ্রামে পুঁথি পাঠ শুনতাম, তখন থেকেই এর সুরটা আমার মধ্যে ছিল। আমি পুঁথির পাঠক নই, তারপরও আজ প্রথম পাঠ করলাম। মনে হলো, মানুষের মধ্যে একাত্মতাবোধ তৈরি করতে এবং মানুষকে পাশাপাশি আনতে পুঁথি পাঠের মতো গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখা প্রয়োজন। এখনকার গল্প দিয়ে পুঁথি বাঁধা হলে মানুষকে সুন্দর পথের স্বপ্ন দেখানো সম্ভব।’

আয়োজক চিকিৎসক আতিকুর রহমান আতিক বলেন, ‘আমাদের ঐতিহ্যবাহী বর্ণিল সাংস্কৃতিক ইতিহাস রয়েছে। তার অন্যতম পুঁথি পাঠ। ষোলো-সতেরো শতক থেকে আশি-নব্বইয়ের দশক পর্যন্ত কোনোভাবে এটি টিকে ছিল। বর্তমানে এই সংস্কৃতি প্রায় বিলুপ্ত। অনেকে জানেনই না পুঁথি পাঠ কী। আমরা সেই সময়টায় ফিরে যেতে চেয়েছি, দেখতে চেয়েছি তখনকার পুঁথি পাঠের আসর কেমন ছিল। মূলত হারিয়ে যাওয়া লোকজ সাহিত্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন।’

পাবনার চাটমোহরে পূর্ণিমার রাতে গ্রামের উঠোনে কুপি বাতিতে পুঁথি পাঠের আসর। ছবি : এনটিভি

এই আয়োজনের খবর পেয়ে ঢাকা থেকে সোনাহারপাড়ায় ছুটে আসেন পাঁচবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত শব্দ প্রকৌশলী রিপন নাথ। তিনি বলেন, ‘খুবই ভালো একটি আয়োজন। নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে পুঁথি পাঠকে জনপ্রিয় করে মানুষের কাছাকাছি নিয়ে যেতে হলে সমসাময়িক বিষয় নিয়ে নতুন গল্প তৈরি করতে হবে। এতে মানুষের শোনার আগ্রহ বাড়বে। এভাবে পুঁথি পাঠের ঐতিহ্য আবার ফিরিয়ে আনা সম্ভব।’

রাত সোয়া ১০টার দিকে শেষ হয় পুঁথি পাঠের আসর। তবে পূর্ণিমার আলোয় গ্রামের সেই উঠোনে তখনও যেন রয়ে যায় পুরোনো দিনের আবেশ।

পাবনা পূর্ণিমার রাতে কুপি বাতিতে পুঁথি পাঠ

সংশ্লিষ্ট সংবাদ: পাবনা

৩০ আগস্ট ২০২৬
চাটমোহর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি টুকুন, সম্পাদক কিংশুক
২৭ আগস্ট ২০২৬
রাসায়নিক মিশিয়ে দুধ তৈরি, একজনের কারাদণ্ড
২২ আগস্ট ২০২৬
পদ্মের রাজ্যে ফুল নেই, আছে শুধু পাতা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নবম পে-স্কেল কার্যকর কবে, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব
  2. সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বিরুদ্ধে দুদকে অভিযোগ
  3. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে দেশের ৬ অঞ্চলে
  4. আইফোন কিনতে সন্তান বিক্রি : উদ্ধার শিশু স্বজনদের কাছে হস্তান্তর, মুচলেকায় মুক্ত বাবা
  5. গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাবি সিন্ডিকেট
  6. পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x