Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
কে এম সবুজ, ঝালকাঠি
১৯:৫৫, ২৮ আগস্ট ২০২৬
আপডেট: ২০:০২, ২৮ আগস্ট ২০২৬
কে এম সবুজ, ঝালকাঠি
১৯:৫৫, ২৮ আগস্ট ২০২৬
আপডেট: ২০:০২, ২৮ আগস্ট ২০২৬
আরও খবর
অবৈধ পলিথিন বিক্রি দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা
ঝালকাঠিতে শুরু হলো খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা
চেয়ারম্যানের গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ঘিরে সংঘর্ষ, আহত ৭
রাজাপুরে প্রাইভেটকারের চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
নরসিংদীতে ইউপি চেয়ারম্যান ফারুকের মুক্তির দাবিতে মানববন্ধন

গাবখান নদীর ভাঙন, অর্ধশত পরিবারের ঘরবাড়ি ও মসজিদ রক্ষায় মানববন্ধন

কে এম সবুজ, ঝালকাঠি
১৯:৫৫, ২৮ আগস্ট ২০২৬
আপডেট: ২০:০২, ২৮ আগস্ট ২০২৬
কে এম সবুজ, ঝালকাঠি
১৯:৫৫, ২৮ আগস্ট ২০২৬
আপডেট: ২০:০২, ২৮ আগস্ট ২০২৬
ঝালকাঠির গাবখান নদীর তীব্র ভাঙন রোধে দ্রুত স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবিতে মানববন্ধন। ছবি : এনটিভি

ঝালকাঠির গাবখান নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের মুখে রয়েছে বসতবাড়ি, মসজিদ, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি। এসব রক্ষার দাবিতে আন্দোলনে নেমেছে ক্ষতিগ্রস্ত পরিবারসহ স্থানীয় বাসিন্দারা। নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবিতে মানববন্ধন করেছে তারা।

আজ শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজ শেষে শহরতলীর গাবখান সেতুর উত্তর পাশে কেফাইতনগর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে নদী তীরবর্তী এলাকার ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে, দীর্ঘদিন ধরে গাবখান নদীর ভাঙন অব্যাহত রয়েছে। নদীর তীর থেকে পাশের নগর খাল পর্যন্ত প্রায় ৩০০ মিটার এলাকা ভাঙনের কবলে পড়েছে। এরই মধ্যে নদীর তীরবর্তী অর্ধশতাধিক পরিবার ও মৌলভীবাড়ি জামে মসজিদ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। প্রতিদিনই নদীর পাড় ভেঙে বসতভিটার দিকে এগিয়ে আসছে পানি।

তাদের আশঙ্কা, দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া না হলে ঘরবাড়ি, মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে বহু পরিবার বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি স্থানীয় ধর্মীয় ও সামাজিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, গাবখান নদীর ভাঙন এলাকাবাসীর জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ভাঙনের পরিধি বাড়ছে। তাই জরুরি ভিত্তিতে নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা প্রয়োজন।

মানববন্ধনে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, সদর উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি মাওলানা হাফেজ মো. কাওছার, সাবেক কাউন্সিলর মো. শাহ আলম খান ফারসু, মৌলভীবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মাসউদুর রহমানসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এ সময় বক্তারা গাবখান নদীর ভাঙন রোধে দ্রুত উদ্যোগ নিতে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারের সহযোগিতা কামনা করেন।

ঝালকাঠি গাবখান নদী ভাঙন রক্ষায় মানববন্ধন

সংশ্লিষ্ট সংবাদ: ঝালকাঠি

১৯ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে শুরু হলো খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা
১০ আগস্ট ২০২৬
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে বাবা নিহত
০৯ আগস্ট ২০২৬
ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. উচ্ছেদের আধা ঘণ্টা পরেই ফের ফুটপাতে হকাররা
  2. রংপুরে বাড়িতে তৈরি হচ্ছিল ভেজাল সার, জব্দ ৭২ বস্তা
  3. আত্মগোপনে থাকা সেই স্বর্ণ ব্যবসায়ী পরিবারসহ আটক
  4. রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৯১ গ্রেপ্তার, মামলা ৩৯
  5. সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় আটক
  6. সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x