Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
ফরহাদ আলম, নরসিংদী (শিবপুর-রায়পুরা)
১৩:১৫, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:১৭, ১৯ আগস্ট ২০২৬
ফরহাদ আলম, নরসিংদী (শিবপুর-রায়পুরা)
১৩:১৫, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:১৭, ১৯ আগস্ট ২০২৬
আরও খবর
রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪
তরুণীর হাত বিচ্ছিন্ন করা সেই যুবক আটক
বাড়িতে ঢুকে কুপিয়ে তরুণীর হাত বিচ্ছিন্ন, বাবা-মাকেও কোপায় যুবক
জানাজা শেষে সুরতহাল করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, বরখাস্ত
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

চেয়ারম্যানের গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ঘিরে সংঘর্ষ, আহত ৭

ফরহাদ আলম, নরসিংদী (শিবপুর-রায়পুরা)
১৩:১৫, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:১৭, ১৯ আগস্ট ২০২৬
ফরহাদ আলম, নরসিংদী (শিবপুর-রায়পুরা)
১৩:১৫, ১৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:১৭, ১৯ আগস্ট ২০২৬
নরসিংদীর রায়পুরায় সংঘর্ষে আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি : এনটিভি অনলাইন

নরসিংদীর রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন আলীকে গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির সাত নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রায়পুরা ইউনিয়নের হাসিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, রায়পুরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা যুবদলের সদস্য রাসেল ভূঁইয়া, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, রিমন আহম্মদ ও জাহাঙ্গীর আলম। তারা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাদের মধ্যে গুরুতর আহত আমির হোসেন আমুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে দায়ের করা নাশকতা ও বিস্ফোরক মামলায় সোমবার (১৭ আগস্ট) চেয়ারম্যান ফারুক হোসেন আলী হাজিরা দিতে আদালতে গেলে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর প্রতিবাদে মঙ্গলবার সকালে রায়পুরা ইউনিয়ন পরিষদের সামনে তার সমর্থকরা মানববন্ধন করেন। এ সময় রায়পুরা উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত হলে তাদের সঙ্গে চেয়ারম্যানের সমর্থকদের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেলে করে চেয়ারম্যান ফারুক হোসেনের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় চেয়ারম্যানের সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে বিএনপির সাত নেতাকর্মী আহত হন।

এ ছাড়া রায়পুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন ভূঁইয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টিএম ফরিদুল আলম বলেন, সংঘর্ষের পর জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, রায়পুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন ভূঁইয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ এবং নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।

মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার হাসিমপুর বাজার থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সমাবেশ থেকে অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

সংঘর্ষ মানববন্ধন আহত

সংশ্লিষ্ট সংবাদ: সংঘর্ষ

২৪ আগস্ট ২০২৬
বাবার মরদেহ দাফনের জমি নিয়ে ২ ভাইয়ের মধ্যে সংঘর্ষ
১৯ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে উচ্চশব্দে গান বাজানো নিয়ে হামলা-সংঘর্ষ, আহত ৩০
১৪ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বন্দরে দুই বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. অর্থ কেলেঙ্কারি এড়াতে সপরিবারে আত্মগোপনে স্বর্ণ ব্যবসায়ী
  3. কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
  4. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. ফ্লাইটে নারীর মৃত্যু, মাসকাটে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ
  6. ইতালি প্রবাসী স্বামীকে তালাক না দিয়েই প্রেমিককে বিয়ে!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x