Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৭:২০, ১৩ আগস্ট ২০২৬
আপডেট: ০৭:২১, ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৭:২০, ১৩ আগস্ট ২০২৬
আপডেট: ০৭:২১, ১৩ আগস্ট ২০২৬
আরও খবর
ফেনী সদর হাসপাতালের সাব-স্টেশনে চুরি, ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন
ফেনীতে মেয়ের দায়ের কোপে মা খুন
ফেনী সীমান্তে ভারতীয় মদ ও অর্ধ শতাধিক গরু জব্দ
ফেনীর ছাগলনাইয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী যুবক মোস্তফা মনসুর বাবু নিখোঁজ
ফেনীর পরশুরামে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

সরকার স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর চেষ্টা করছে : এস এম জিয়া উদ্দিন হায়দার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৭:২০, ১৩ আগস্ট ২০২৬
আপডেট: ০৭:২১, ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৭:২০, ১৩ আগস্ট ২০২৬
আপডেট: ০৭:২১, ১৩ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়া উদ্দিন হায়দার বুধবার দুপুরে ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন । ছবি : বাসস

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়া উদ্দিন হায়দার বলেছেন, সরকার স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর চেষ্টা করছে। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে সরকার থেকে স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো হয়েছে। গত ১৭ বছর স্বাস্থ্য খাতকে দলীয়করণ করা হয়েছে। ফলে স্বাস্থ্য খাত ভারসাম্যহীন অবস্থায় রয়েছে। সেখান থেকে বের হয়ে আমরা ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করছি।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শন করে এ সব কথা বলেন ড. এস এম জিয়া উদ্দিন হায়দার।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন, পরিদর্শনের সময় রোগীদের সঙ্গে কথা বলেছি। তারা সেবা পেয়ে খুশি। এখানে বেড সংকট রয়েছে। বেডের তুলনায় চার-পাঁচ গুণ বেশি রোগী রয়েছে। ফলে একদিকে যেমন জনবল নেই, আরেকদিকে স্বল্প জনবল দিয়ে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এটা সারাদেশের বেশিরভাগ হাসপাতালের একই অবস্থা। আমরা জনবল বাড়ানোর চেষ্টা করতেছি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা হক, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ড. এ এস এম সোহরাব আল হোসাইন, হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল ও আর এম ও মো. রুকনুজ্জামানসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

ড. এস এম জিয়া উদ্দিন হায়দার হাসপাতালের প্রশাসনিক ভবন, ডায়ালাইসিস বিভাগ, জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড, স্পেশাল কেয়ার নিওবর্ণ ইউনিট, মেডিসিন ওয়ার্ড, আইসিইউ ইউনিট, হাই ডিপেন্ডেসি ইউনিট ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতালের স্বাস্থ্যসেবার খোঁজখবর নেন।

ফেনী এস এম জিয়াউদ্দিন হায়দার

সংশ্লিষ্ট সংবাদ: ফেনী

২৮ অক্টোবর ২০২৬
ফেনী সদর হাসপাতালের সাব-স্টেশনে চুরি, ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন
০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১২
২৬ আগস্ট ২০২৬
নারী-পুরুষকে ১৬ ঘণ্টা খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সংসদ সদস্য সেলিমুজ্জামানের গাড়ি বহরে দুর্ঘটনায় নিহত ১
  2. সচেতনতা বাড়িয়ে ডায়াবেটিসের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী
  3. জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, খতিব আটক
  4. এবার নিজে নিজেই স্কুলে যাবে আরহাদ
  5. বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত
  6. কেশবপুরে গ্রামীণ ব্যাংক শাখা থেকে পেট্রল বোমা সদৃশ বস্তু জব্দ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x