ফেনীর ছাগলনাইয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী যুবক মোস্তফা মনসুর বাবু নিখোঁজ
ফেনীর ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী ইউনিয়ন থেকে মোস্তফা মনসুর বাবু (২৫) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে নিজ এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ মোস্তফা মনসুর বাবু উপজেলার চাঁদগাজী ইউনিয়নের মাটিয়াগোদা উত্তরপাড়া সওদাগর বাড়ির মোজ্জাম্মেল হক (মিয়া) এর বড় ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা মনসুর বাবু একজন বুদ্ধিপ্রতিবন্ধী। গত ২ অক্টোবর দুপুরে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তাঁর কোনো সন্ধান না পেয়ে পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে।
তাঁর শারীরিক বিবরণ ও পরিধেয়:
মুখাবয়ব ও চুল: মুখে দাড়ি রয়েছে এবং চুল ছোট।
শারীরিক গঠন: গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট ৭ ইঞ্চি এবং ওজন ৫৫ কেজি।
পোশাক: নিখোঁজের সময় তাঁর পরনে পাঞ্জাবি ও টুপি ছিল।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গত ৪ অক্টোবর ছাগলনাইয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৫৭ (ট্র্যাকিং নম্বর: Y451M1)।
মোস্তফা মনসুর বাবুর সন্ধান পেতে আইনপ্রয়োগকারী সংস্থার পাশাপাশি দেশবাসীর সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার। কোনো হৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেলে অথবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিচের মোবাইল নম্বরগুলোতে জরুরি যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে:
যোগাযোগের নম্বরসমূহ:
- ০১৯৬৭৮৭০৫০০
- ০১৬১৬৬৩৪২৮৬

এনটিভি অনলাইন ডেস্ক