Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আফজাল হোসেন, ভোলা
২০:৩৫, ১১ জুলাই ২০২৬
আপডেট: ২০:৩৯, ১১ জুলাই ২০২৬
আফজাল হোসেন, ভোলা
২০:৩৫, ১১ জুলাই ২০২৬
আপডেট: ২০:৩৯, ১১ জুলাই ২০২৬
আরও খবর
সাজেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান, আটক ৬
ডিজিএফআই পরিচয়ে অপহরণ, আটক ৫
মিয়ানমারে পাচারকালে ৬৩ টন সিমেন্টসহ আটক ২
ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ৩
মেডিকেল ভিসায় ভারত যাওয়ার সময় ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগ নেতা

দেখাদেখি করতে না দেওয়ায় কেন্দ্রে হামলা-ভাঙচুর পরীক্ষার্থীদের

আফজাল হোসেন, ভোলা
২০:৩৫, ১১ জুলাই ২০২৬
আপডেট: ২০:৩৯, ১১ জুলাই ২০২৬
আফজাল হোসেন, ভোলা
২০:৩৫, ১১ জুলাই ২০২৬
আপডেট: ২০:৩৯, ১১ জুলাই ২০২৬

ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষায় নকল করতে না দেওয়ার ঘটনায় ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এই ঘটনায় কলেজ কমিটির সভাপতিসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং একজন আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পরীক্ষা চলাকালীন সময়ে নকল করার বিষয়ে কঠোর অবস্থানে থাকেন কক্ষ পরিদর্শকরা। এতে পরীক্ষার্থীদের একটি অংশ ক্ষুব্ধ হয়। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা বহিরাগতদের নিয়ে কলেজের গেট ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে তারা কলেজ অধ্যক্ষের কক্ষ ভাঙচুর করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 

খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

এই ঘটনায় কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির সিকদারসহ অন্তত পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে।

ফাতেমা মতিন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিউদ্দিন বলেন, ‘পরীক্ষার্থীরা দাবি করে যে তাদের প্রশ্ন কমন পড়েনি। তাই তাদেরকে দেখাদেখি করে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে। কিন্তু কক্ষ পরিদর্শকরা এই অনৈতিক দাবিতে রাজি হননি। এর জের ধরে পরীক্ষা শেষ হতেই পরীক্ষার্থীরা বহিরাগতদের সঙ্গে নিয়ে কলেজের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ও পরীক্ষার খাতা লুটপাটের চেষ্টা চালায়। আমরা জীবন বাজি রেখে পরীক্ষার খাতা রক্ষা করেছি। তারা আমার অফিস ভাঙচুর করেছে।’

এদিকে ঘটনার খবর পেয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ, থানার ওসিসহ সরকারি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি কোস্টগার্ড সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ বিষয়ে ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।

এইচএসসি ভোলা চরফ্যাশন এইচএসসি ও সমমান পরীক্ষা হামলা ভাঙচুর আটক
২৩ জুলাই ২০২৬
বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
১৭ জুলাই ২০২৬
চট্টগ্রাম বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
১৫ জুলাই ২০২৬
এইচএসসির ভুল প্রশ্নপত্র প্রণয়নে সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্ত করা হয়েছে
১৫ জুলাই ২০২৬
চট্টগ্রাম ছাড়া সকল বোর্ডের কেন্দ্রগুলো এইচএসসির জন্য উপযোগী : মাহদী আমিন
১৫ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন মাহদী আমিন
১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সারাদিন রাজধানীতে যা যা ঘটলো
১৪ জুলাই ২০২৬
সরকারি মহিলা কলেজ ছাড়া কোনো কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়নি : কুমিল্লা বোর্ড
১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিনাজপুরে সড়ক-রেল অবরোধ
১৪ জুলাই ২০২৬
এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি : চার শিক্ষককে শোকজ
১৪ জুলাই ২০২৬
চাঁদপুরে সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ডিজিএফআই পরিচয়ে অপহরণ, আটক ৫
  2. লাউয়াছড়ায় বন্যপ্রাণীর খাদ্য ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ
  3. ভারতে ৩৩ মাস কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি
  4. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ
  5. শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে জনতা
  6. পচা-বাসি খাবার বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x