Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
২০:০০, ২৪ জুন ২০২৬
আপডেট: ২০:০৪, ২৪ জুন ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
২০:০০, ২৪ জুন ২০২৬
আপডেট: ২০:০৪, ২৪ জুন ২০২৬
আরও খবর
কোদাল হাতে ড্রেন পরিষ্কারে নামলেন নাসিক প্রশাসক সাখাওয়াত
গুজব ও অপতথ্য রুখতে বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের বিকল্প নেই : হাবিবুর রশিদ
রূপগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’র যাত্রা শুরু

ছয় মাসের মধ্যে কাচপুরে টার্মিনালের কাজ শেষ হবে : প্রতিমন্ত্রী

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
২০:০০, ২৪ জুন ২০২৬
আপডেট: ২০:০৪, ২৪ জুন ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
২০:০০, ২৪ জুন ২০২৬
আপডেট: ২০:০৪, ২৪ জুন ২০২৬
সায়েদাবাদ বাস টার্মিনাল নারায়ণগঞ্জের কাচপুরে স্থানান্তরের চলমান কাজ পরিদর্শনে সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ। ছবি : এনটিভি

সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেছেন, সায়েদাবাদ বাস টার্মিনাল নারায়ণগঞ্জের কাচপুরে স্থানান্তরের কাজ চলমান রয়েছে। আগামী ছয় মাসের মধ্যে কাঁচপুর টার্মিনালের কাজ শেষ হবে। আজ বুধবার (২৪ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বাস টার্মিনালের কাজ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে যানজট মুক্ত করার জন্য সমন্বিত বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে সায়েদাবাদ বাস টার্মিনালের কিছু অংশ কেরানীগঞ্জ ও কাঁচপুরে স্থানান্তর করার কাজ চলমান রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের আমলে চারটি বাস টার্মিনালকে ডিপো হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সেহেতু সাধারণ মানুষ যানজটে ভোগান্তির শিকার হয়েছিল। বর্তমান সরকার সাধারণ মানুষকে যানজটমুক্ত করার লক্ষ্যে যেসব উদ্যোগ গ্রহণ করেছে সেগুলো বাস্তবায়ন করার জন্যই আমরা বাস টার্মিনালগুলো পরিদর্শন করছি। এ ছাড়া ঢাকা-সিলেট হাইওয়ের উন্নয়নকাজ ৪৮ শতাংশ শেষ হয়েছে। দেশের সব সড়ক, মহাসড়কের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।

ঢাকার সব সিগনাল পয়েন্টে পর্যায়ক্রমে এআই প্রযুক্তি স্থাপনের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

নারায়ণগঞ্জ কাচপুর টার্মিনাল প্রতিমন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: নারায়ণগঞ্জ

২ ঘন্টা আগে
কোদাল হাতে ড্রেন পরিষ্কারে নামলেন নাসিক প্রশাসক সাখাওয়াত
০১ জুলাই ২০২৬
রূপগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
০১ জুলাই ২০২৬
পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’র যাত্রা শুরু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাবেক এমপি জেবুন্নেসা গ্রেপ্তার
  2. রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন
  3. সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ কারাগারে
  4. সাংবাদিকতার সর্বোচ্চ মান ও পেশাদারত্ব বজায় রেখে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  5. সরকার জনস্বার্থে কাজ করলে সমর্থন পাবে, অধিকার খর্ব করলে ছাড় হবে না : জামায়াত আমির
  6. রাজধানীর পূর্বাচলে চারটি থানা ও ছয়টি তদন্তকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x