বুধবার দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কর্তন কার্যক্রমের জন্য আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) শরীয়তপুরের নড়িয়া উপজেলার কয়েকটি এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির নড়িয়া জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নড়িয়া-১ উপকেন্দ্রের আওতাধীন ৩ নম্বর সুরেশ্বর ফিডারের হালইসার, মৃধার মোড় ও টিঅ্যান্ডটি মোড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের নিরাপত্তা ও উন্নত সেবা নিশ্চিত করতে এ ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
অন্যদিকে, উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), চট্টগ্রামের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বুধবার (১৮ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ মোহরার আওতাধীন ৩৩ কেভি মোহরা সার্কিট-০১ এবং ৩৩ কেভি মোহরা-অনন্যা রিং সার্কিট এলাকার কুয়াইশ কলেজ, পশ্চিম কুয়াইশ, ষোলপোল, ভরা পুকুর, হামিদ শরিফ রোড, নজুমিয়া হাট, বাথুয়া, নেয়ামত আলী রোড, বড় বাড়ী, পূর্ব শিকারপুর, রশিদ বাড়ী, মদুনাঘাট বাজার, দক্ষিণ মাদার্শা, মধ্যম মাদার্শা, গ্রীড কলোনী রোড, চিনার পোল, রহমানিয়া সেতু ও ব্রাহ্মণ হাট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিতরণ বিভাগ পটিয়ার আওতাধীন জুলদা ৩৩/১১ কেভি গ্রীড উপকেন্দ্রের অধীন ১১ কেভি মৌলভীবাজার ফিডারের আওতাভুক্ত বেলার বাপের বাড়ি থেকে লক্ষীর বাপের বাড়ি, মিচরি বাপের বাড়ি, চান মিয়া বাপের বাড়ি, লেইরো বাড়ি, গুল বাহার বাপের বাড়ি, বদুর বাপের বাড়ি, মাগন আলী তালুকদার বাড়ি থেকে আইয়ুব শাহ বাড়ি, নিমতল কুতুব মাঝির বাড়ি, ইদ্রিস সওঃ বাড়ি, নিমতল গরু ফার্ম, তমিজ গোলাল চেয়ারম্যান বাড়ী, বাদামতল, ছিবাতল, জোনাকি স্কুল, আলী চেয়ারম্যান বাড়ী, গোয়ালপাড়া, আইডি সাহেবের বাড়ী, মহিলা মেম্বারের বাড়ী, গোয়ালপাড়া মিলঘর, নাসির ওয়ার্কশপ, জসিম মেম্বার বাড়ি, টেম্পু স্টেশন, মুসা সাহেবের বাড়ি, ডাঙ্গারচর, জুলদা, প্যারাগন ব্রিকফিল্ড এলাকা, লেদু মাঝির বাড়ি, মৌলভীবাজার, রহিম কন্ট্রাকটারের বাড়ী, মাগন আলী মসজিদ, সাগর আলীর বাড়ি, কোডেক এবং চরলক্ষ্যা ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ বাড়বকুণ্ডের আওতাধীন ১১ কেভি বাড়বকুণ্ড এফ/০১-এর অন্তর্ভুক্ত রহমত নগর ও হাসনাবাদ এলাকায় সরবরাহ বন্ধ থাকবে।

এনটিভি অনলাইন ডেস্ক