Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
এনটিভি অনলাইন ডেস্ক
২১:১৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:২৯, ১২ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:১৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:২৯, ১২ নভেম্বর ২০২৬
আরও খবর
আ.লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন : শাহে আলম
স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার : শাহে আলম
সেন্টমার্টিনে আটকে পড়া সাড়ে ৩০০ পর্যটক ফিরছেন ট্রলারে
আমাদের কারও দেশের বাইরে কোনো ঠিকানা নেই : প্রতিমন্ত্রী শাহে আলম
রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণকেন্দ্র নির্মাণ কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

এনটিভি অনলাইন ডেস্ক
২১:১৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:২৯, ১২ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:১৫, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:২৯, ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণকেন্দ্র নির্মাণ কার্যক্রম পরিদর্শন করছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুক। ছবি : পিআইডি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) বাস্তবায়নাধীন ‘ইমপ্রুভমেন্ট অব ফিশ ল্যান্ডিং সেন্টার অব বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট করপোরেশন ইন কক্সবাজার ডিস্ট্রিক্ট’ প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এই প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম এবং কেন্দ্রটির আধুনিকায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত অবহিত হন।

এ সময় প্রতিমন্ত্রী প্রকল্পের কাজ যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র গড়ে তোলা হলে মৎস্য অবতরণ, সংরক্ষণ, ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। এর ফলে জেলেরা তাদের আহরিত মাছের ন্যায্যমূল্য প্রাপ্তির সুযোগ পাবেন এবং মৎস্য খাতের উৎপাদনোত্তর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

এ সময় প্রকল্পের নির্মাণকাজ পরিচালনার জন্য জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান জেডিসি-কোনোইকে জয়েন্ট ভেঞ্চারের ম্যানেজার মি. হাজাই, মি. ইকদা, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবুবকর সরকার, বিএফডিসি কক্সবাজারের ম্যানেজার হাবিবুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর সোয়েব সালেহীনসহ জাইকা প্রকল্প ও বিএফডিসির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৩২ কোটি ৮৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে (জিওবি ৬০ কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকা এবং জাইকার অনুদান ১৭২ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকা) বাস্তবায়নাধীন প্রকল্পটির মেয়াদকাল জানুয়ারি ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়িত হলে কক্সবাজার ফিশ ল্যান্ডিং সেন্টারে বার্ষিক মৎস্য অবতরণের পরিমাণ সাত হাজার মেট্রিক টন থেকে বেড়ে ১৪ হাজার মেট্রিক টনে উন্নীত হবে। একই সঙ্গে বছরে বরফ উৎপাদনের সক্ষমতা পাঁচ হাজার মেট্রিক টন থেকে বেড়ে সাত হাজার ৫০০ মেট্রিক টনে পৌঁছাবে। প্রতিদিন অতিরিক্ত ৪০টি মাছ ধরার নৌকার বার্থিং সুবিধা সৃষ্টি হবে এবং ট্রলার থেকে মাছ অবতরণের অপেক্ষাকাল প্রায় দুই ঘণ্টা কমবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

কক্সবাজার নির্মাণ মৎস্য অবতরণকেন্দ্র প্রতিমন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: কক্সবাজার

৫ ঘন্টা আগে
সেন্টমার্টিনে আটকে পড়া সাড়ে ৩০০ পর্যটক ফিরছেন ট্রলারে
২০ নভেম্বর ২০২৬
রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
২০ নভেম্বর ২০২৬
রোহিঙ্গা গণহত্যার রায় মিয়ানমারকে মানতেই হবে : খলিলুর রহমান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকায় কি আজ বৃষ্টি হতে পারে, যা জানাল আবহাওয়া অফিস
  2. বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনী অঙ্গাঙ্গিভাবে জড়িত: প্রধানমন্ত্রী
  3. দেশের মাটিতেই ফলছে সুস্বাদু রসালো কমলা
  4. আমাদের ভদ্রতাকে কেউ যেন দুর্বলতা না ভাবে : সমাজকল্যাণমন্ত্রী
  5. সমন্বিত হাঁস-মাছ চাষে সফল শফিক
  6. আ.লীগ রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না : রিজভী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x