জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক কাউন্সিলর মানিক ফের গ্রেপ্তার
সিএমএম আদালতের ফাইল ছবি
রাজধানীর ধানমণ্ডি থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগের মামলায় লালবাগ ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর (স্বতন্ত্র) হাসিবুর রহমান মানিককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি মডেল থানার উপপরিদর্শক(এসআই) মো. বাবন উদ্দিন হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
নথি থেকে জানা গেছে, ২০২৫ সালের ২৬ জানুয়ারি ধানমণ্ডি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন ইমন। ওই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে গ্রেপ্তার দেখানো হলো।

আদালত প্রতিবেদক