Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:১০, ১৫ জুন ২০২৬
আপডেট: ০২:১২, ১৫ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:১০, ১৫ জুন ২০২৬
আপডেট: ০২:১২, ১৫ জুন ২০২৬
আরও খবর
‘খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার’
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ আগস্ট : সমাজকল্যাণ মন্ত্রী
বিএনপির ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস : জাহিদ হোসেন
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না : সমাজকল্যাণমন্ত্রী
বাজেটে স্বাস্থ্য খাত দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে : সমাজকল্যাণ মন্ত্রী

নারীর ক্ষমতায়নে কুটির শিল্পকে গুরুত্ব দিচ্ছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:১০, ১৫ জুন ২০২৬
আপডেট: ০২:১২, ১৫ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:১০, ১৫ জুন ২০২৬
আপডেট: ০২:১২, ১৫ জুন ২০২৬

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, দরিদ্র ও অসহায় নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করে তুলতে সরকার কুটির শিল্প ও হস্তশিল্প খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন প্রশিক্ষণ ও আয়বর্ধক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করছে।

রোববার (১৪ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-১০-এর সরকারি দলের সদস্য নিলুফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সমাজসেবা অধিদপ্তরের ঢাকা মিরপুর ও রংপুরের শালবনে অবস্থিত দুটি আর্থ-সামাজিক প্রশিক্ষণ কেন্দ্রে নারীদের চামড়াজাত পণ্য তৈরি, ব্লক-বাটিক, ফুল তৈরি, উলের কাজ, পুতুল তৈরি, সেলাই, সূচিকর্ম, বিউটি পার্লার সেবা, গার্মেন্টস উৎপাদন এবং বাঁশ ও বেতশিল্প বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

জাহিদ হোসেন বলেন, নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের নারীদের এমন ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হচ্ছে, যা তাদের চাকরি কিংবা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠার পথ তৈরি করছে। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৮ থেকে ৫০ বছর বয়সী নারীদের সেলাই, কাটিং, ব্লক, বাটিক ও হস্তশিল্প বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে ও তারা আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে স্বাবলম্বী হয়ে উঠছেন।

সমাজকল্যাণ মন্ত্রী জানান, প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে টেকসই জীবিকা নিশ্চিত করতে উপকারভোগীদের প্রয়োজনীয় সহায়তাও প্রদান করা হচ্ছে।

মন্ত্রী বলেন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী করতে বর্তমানে ‘প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া ‘বিশ্ব মহামারির প্রেক্ষাপটে জয়পুরহাট জেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিধবা ও পরিত্যক্ত নারীদের আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পও নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।

একই সংসদ সদস্যের আরেক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বয়স্ক ভাতা কর্মসূচি ‘বয়স্ক ভাতা বাস্তবায়ন নীতিমালা-২০১৩’ অনুযায়ী পরিচালিত হচ্ছে। দরিদ্র, সীমিত আয়ক্ষমতাসম্পন্ন এবং জীবিকা নির্বাহে অক্ষম প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এ কর্মসূচি চালু করা হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রী জানান, নতুন উপকারভোগীর তালিকা প্রস্তুত ও বিদ্যমান তালিকা হালনাগাদ করা সমাজসেবা অধিদপ্তরের নিয়মিত কার্যক্রম এবং এটি একটি চলমান প্রক্রিয়া।

মন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা এবং মাসিক ভাতার হার সময় সময় পর্যালোচনা করে বৃদ্ধি করা হচ্ছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ক মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভাতার পরিমাণ এবং উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়।

মন্ত্রী আরও বলেন, সরকারের এ কর্মসূচি চলমান থাকায় ভবিষ্যৎ অর্থবছরগুলোতে পর্যায়ক্রমে বয়স্ক ভাতার উপকারভোগীর সংখ্যা এবং ভাতার পরিমাণ আরও বৃদ্ধি করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন নারীর ক্ষমতায়ন কুটির শিল্প
০৪ জুলাই ২০২৬
এতিম ও দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর: সমাজকল্যাণমন্ত্রী
২৮ জুন ২০২৬
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সরকার আন্তরিক : সমাজকল্যাণমন্ত্রী
২৫ জুন ২০২৬
হৃদরোগে মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
১৪ জুন ২০২৬
নারী ও শিশু অধিকার সুরক্ষায় আইনের যথাযথ প্রয়োগ জরুরি : সমাজকল্যাণমন্ত্রী
০৭ জুন ২০২৬
স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার বেসরকারি সংগঠনের সঙ্গে কাজ করছে : সমাজকল্যাণমন্ত্রী
২১ মে ২০২৬
সরকার মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে : সমাজকল্যাণমন্ত্রী
১৪ মে ২০২৬
প্রতিবন্ধীদেরকে বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : ডা. জাহিদ
১৭ এপ্রিল ২০২৬
সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে তিন দেশের প্রতিনিধিদলের সাক্ষাৎ
০৬ এপ্রিল ২০২৬
সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ ও ইউএন ওমেন প্রতিনিধিদলের সাক্ষাৎ
২২ মার্চ ২০২৬
সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকাই সমস্যা সমাধান করতে পারে : ডা. জাহিদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অনলাইন জুয়ার ‘মাস্টার এজেন্ট’ শামীম গ্রেপ্তার
  2. বাবার রুহের মাগফিরাত কামনায় ২০০ চারাগাছ বিতরণ
  3. প্রকৌশলীর কক্ষে টাকা লেনদেনের ভিডিও, নেপথ্যে সরকারি কাজের চুক্তি
  4. ইমাম-খাদেমের সরকারি সম্মানির তালিকায় জামায়াত নেতাদের নামের অভিযোগ
  5. ডিসেম্বরের মধ্যে কালুরঘাট-চাক্তাই মেরিন ড্রাইভে যান চলাচল শুরু হবে
  6. এক্সিলারেটের টার্মিনালে এলএনজি শেষ, আবারও গ্যাস সরবরাহ কমলো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x