Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৯:৩৫, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ০৯:৩৬, ২০ আগস্ট ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৯:৩৫, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ০৯:৩৬, ২০ আগস্ট ২০২৬
আরও খবর
আন্তর্জাতিক ফর্মুলা স্টুডেন্ট প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছেন চুয়েটের তরুণরা
২৮ বছর বয়সেও সেনাবাহিনীতে চাকরির সুযোগ, বাড়ল আবেদনের সময়
ইমাম-খাদেমের সরকারি সম্মানির তালিকায় জামায়াত নেতাদের নামের অভিযোগ
পতনে সূচক, লেনদেনও ৭৩২ কোটি টাকায়
কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক স্থগিত, চুক্তির দাবি ট্রাম্পের

প্রকৌশলীর কক্ষে টাকা লেনদেনের ভিডিও, নেপথ্যে সরকারি কাজের চুক্তি

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৯:৩৫, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ০৯:৩৬, ২০ আগস্ট ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৯:৩৫, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ০৯:৩৬, ২০ আগস্ট ২০২৬

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ঢাকা মেট্রো সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসান শওকতের অফিসকক্ষে টাকা লেনদেনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি ২০২২ সালের ২৬ মে মাসে ধারণ করা। যদিও বলা হচ্ছে এটি অনৈতিক অর্থ লেনদেনের ভিডিও, তবে হাসান শওকতের দাবি, এটি ঘুষের লেনদেন নয়, সরকারি একটি কাজের পারফরম্যান্স গ্যারান্টির অর্থ হস্তান্তরের দৃশ্য।

ভিডিও ধারণের সময় হাসান শওকত ঢাকা মেট্রো সার্কেলের নির্বাহী প্রকৌশলী ছিলেন। ভিডিওতে থাকা দুই পক্ষের মধ্যে একজন ঢালী কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক ফিরোজ আহমেদ এবং অন্যজন মিরন এন্টারপ্রাইজের মালিক রাকিব হোসেন মিরন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দরপত্রের মাধ্যমে সরকারি বাঙলা কলেজের একটি ভবনের ৪ কোটি ৮০ লাখ টাকার কাজ পেয়েছিল ঢালী কনস্ট্রাকশন।

নিয়ম অনুযায়ী, কাজটির ৫ শতাংশ, প্রায় ২৪ লাখ টাকা পারফরম্যান্স গ্যারান্টি হিসেবে জমা দেওয়া হয়। পরে প্রতিষ্ঠানটি ঋণখেলাপি হয়ে দেউলিয়া ঘোষণা করলে কাজটি আটকে যায়।

কাজের বাকি অংশ শেষ করতে তৃতীয় পক্ষ হিসেবে মিরন এন্টারপ্রাইজকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এ সময় ঢালী কনস্ট্রাকশনের জমা দেওয়া পারফরম্যান্স গ্যারান্টির টাকা তাদের ফেরত দেওয়ার বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি হয়। সংশ্লিষ্টদের দাবি, শিক্ষা প্রকৌশলের কর্মকর্তাদের সাক্ষী রেখে ওই চুক্তি ও অর্থ হস্তান্তর করা হয়।

ভিডিওতে টাকা গ্রহণকারী ঢালী কনস্ট্রাকশনের পরিচালক ফিরোজ আহমেদ বলেন, রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় মিরনকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না তারা। তাই শিক্ষা প্রকৌশলের তৎকালীন নির্বাহী প্রকৌশলী হাসান শওকতকে সাক্ষী রেখে লেনদেন করা হয়। তার কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি।

টাকা দেওয়া রাকিব হোসেন মিরন বলেন, পারফরম্যান্স গ্যারান্টির প্রায় ২৪ লাখ টাকার মধ্যে চুক্তির দিন ৫ লাখ টাকা দেওয়া হয়েছিল। ভবিষ্যতে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করা ঠেকাতে তার কর্মচারী ইকবাল হোসেন ভিডিওটি ধারণ করেন। তার দাবি, ‘এখানে কোনো অবৈধ লেনদেন বা ঘুষের লেনদেন হয়নি।’

অভিযোগের বিষয়ে হাসান শওকত বলেন, দুই পক্ষ কাজ হস্তান্তর ও চুক্তি করেছে এবং পারফরম্যান্স গ্যারান্টির টাকা তারাই একে অপরকে দিয়েছে। তাকে ঘুষ নেওয়ার সঙ্গে জড়ানো হচ্ছে দাবি করে তিনি বলেন, তিনি কারও কাছ থেকে এক পয়সাও নেননি।

এদিকে হাসান শওকতের বিরুদ্ধে ঠিকাদারদের অগ্রিম বিল পরিশোধে সহায়তার অভিযোগও উঠেছে। তবে ২০২৩ সালের ১৯ নভেম্বর ঢাকা মেট্রো সার্কেলের একটি চিঠিতে ঠিকাদারদের অগ্রিম বিল পরিশোধে সতর্কতা অবলম্বনের নির্দেশনা পাওয়া গেছে। ওই চিঠিতে তৎকালীন নির্বাহী প্রকৌশলী হাসান শওকতের সই রয়েছে।

অন্যদিকে, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের আটতলা ভবনের পরিবর্তে ১০তলার বিল পরিশোধের অভিযোগও উঠেছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নথি অনুযায়ী, ভবনটির ১০তলা পর্যন্ত ভিত্তি থাকলেও কেপিআই ও বঙ্গভবনের নিরাপত্তাজনিত কারণে আটতলা পর্যন্ত নির্মাণের সিদ্ধান্ত হয়।

৮তলা ভবনের কাজ শেষে ১৭ কোটি ৮৪ লাখ ১২ হাজার টাকার চূড়ান্ত বিল জমা পড়লেও নিরীক্ষার পর ১৭ কোটি ২৭ লাখ ২৭ হাজার টাকা পরিশোধ করা হয়। নবম ও দশম তলার কোনো বিল দেওয়া হয়নি বলে নথিতে উল্লেখ করা হয়।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদী বলেন, বিষয়টি তারা গণমাধ্যমে দেখেছেন। অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি কমিটি গঠন করা হবে।

লেনদেন টাকা ভিডিও প্রকৌশলী সরকারি চুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: লেনদেন

১৫ জুলাই ২০২৬
শেয়ার লেনদেন স্থগিত রেণউইক যজ্ঞেশ্বরের
৩০ জুন ২০২৬
বুধবার থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর
০৫ এপ্রিল ২০২৬
ইউনিলিভার কনজুমারের লেনদেন বন্ধ সোমবার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অনলাইন জুয়ার ‘মাস্টার এজেন্ট’ শামীম গ্রেপ্তার
  2. বাবার রুহের মাগফিরাত কামনায় ২০০ চারাগাছ বিতরণ
  3. প্রকৌশলীর কক্ষে টাকা লেনদেনের ভিডিও, নেপথ্যে সরকারি কাজের চুক্তি
  4. ইমাম-খাদেমের সরকারি সম্মানির তালিকায় জামায়াত নেতাদের নামের অভিযোগ
  5. ডিসেম্বরের মধ্যে কালুরঘাট-চাক্তাই মেরিন ড্রাইভে যান চলাচল শুরু হবে
  6. এক্সিলারেটের টার্মিনালে এলএনজি শেষ, আবারও গ্যাস সরবরাহ কমলো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x