Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
১০:১৫, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ১০:১৬, ২০ আগস্ট ২০২৬
ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
১০:১৫, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ১০:১৬, ২০ আগস্ট ২০২৬
আরও খবর
যশোরে খামারে মাছ মরার নেপথ্যে বিদ্যুৎ বিভ্রাট নয়, ব্যবস্থাপনার ঘাটতি : তদন্ত প্রতিবেদন
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
যশোরে পূর্ণাঙ্গভাবে সিসিইউ চালু করতে জনবল নিয়োগের অনুমোদন
বাবার মরদেহ দাফনের জমি নিয়ে ২ ভাইয়ের মধ্যে সংঘর্ষ

বাবার রুহের মাগফিরাত কামনায় ২০০ চারাগাছ বিতরণ

ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
১০:১৫, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ১০:১৬, ২০ আগস্ট ২০২৬
ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)
১০:১৫, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ১০:১৬, ২০ আগস্ট ২০২৬

যশোরের কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা এস এম ফজর আলী শেখের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার (১৯ আগস্ট) মহাদেবপুর আসহাবে সুফফাহ মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠান শেষে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পেয়ারা, লেবু, আমলকী, তেঁতুল ও কদমফুলসহ বিভিন্ন প্রজাতির ২০০টি চারা বিতরণ করা হয়। পাশাপাশি মমিনপুর মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝেও চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক সাগরদাঁড়ি শাখার ম্যানেজার মো. হাবিবুর রহমান হাবিব।

বক্তব্যে মো. হাবিবুর রহমান হাবিব বলেন, আমার বাবার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় এই বৃক্ষরোপণ ও চারা বিতরণের আয়োজন করা হয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে আমরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করি। গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের উপকারে আসে। এসব গাছ ভবিষ্যতে মানুষের কাজে আসবে এবং আমার বাবার জন্য সওয়াবের কারণ হবে- এটাই আমাদের প্রত্যাশা। সবাই আমার বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এস এম ফজর আলী শেখের স্ত্রী, তার সেজ ছেলে মো. তবিবুর রহমান, মাওলানা মো. ইকবাল হোসেন, হাফেজ মো. কামরুল ইসলাম, হাফেজ মো. রায়হান হোসেন ও মো. ছাদের আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা এস এম ফজর আলী শেখ কেশবপুর উপজেলার মহাদেবপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ২০২৩ সালের ১৯ আগস্ট মারা যান।

যশোর বিতরণ

সংশ্লিষ্ট সংবাদ: যশোর

২৬ আগস্ট ২০২৬
যশোরে খামারে মাছ মরার নেপথ্যে বিদ্যুৎ বিভ্রাট নয়, ব্যবস্থাপনার ঘাটতি : তদন্ত প্রতিবেদন
২৬ আগস্ট ২০২৬
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
২৩ আগস্ট ২০২৬
যশোরে বিপুল গাঁজা নিয়ে মনজুরা বুড়িসহ আটক ৫
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মেয়েদের প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে
  2. শিক্ষিকাকে লাথি মারার ঘটনায় বহিষ্কৃত প্রধান শিক্ষকের অব্যাহতি
  3. রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪
  4. নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ
  5. এসপির বাসভবনের ব্যারাক থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
  6. সাজাভোগের শেষ দিনে কয়েদির মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x