Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৪০, ০৭ জুন ২০২৬
আপডেট: ০৮:৪৪, ০৭ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৪০, ০৭ জুন ২০২৬
আপডেট: ০৮:৪৪, ০৭ জুন ২০২৬
আরও খবর
হৃদরোগে মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
দিমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ডা. এজেডএম জাহিদ
নারীর ক্ষমতায়নে কুটির শিল্পকে গুরুত্ব দিচ্ছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী
নারী ও শিশু অধিকার সুরক্ষায় আইনের যথাযথ প্রয়োগ জরুরি : সমাজকল্যাণমন্ত্রী
৩৭ মেডিকেল কলেজে ওসিসি সম্প্রসারণ করছে সরকার

স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার বেসরকারি সংগঠনের সঙ্গে কাজ করছে : সমাজকল্যাণমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৪০, ০৭ জুন ২০২৬
আপডেট: ০৮:৪৪, ০৭ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৪০, ০৭ জুন ২০২৬
আপডেট: ০৮:৪৪, ০৭ জুন ২০২৬

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠন ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে। আমরা কাজ করতে চাই, দেশ গড়তে চাই, পৃথিবীর মানচিত্রে আমাদের দেশকে তুলে ধরতে চাই।

রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে পুলিশ কনভেনশন হলে শনিবার (৬ জুন) সন্ধ্যায় রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউ কর্তৃক ‘ডিডিসি সন্ধানী’কে একটি অত্যাধুনিক বৈজ্ঞানিক ব্লাড স্টোরেজ রেফ্রিজারেটর এবং মেডিকেল সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, এই উদ্যোগের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রক্তের নিরাপদ সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। বিশেষ করে থ্যালাসেমিয়া, ডেঙ্গু, দুর্ঘটনা ও জরুরি অস্ত্রোপচারে রক্তের প্রয়োজন মেটাতে এই রেফ্রিজারেটর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী বলেন, রক্ত একটি জীবনদায়ী উপাদান। এর সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা যত শক্তিশালী হবে, তত বেশি মানুষের জীবন বাঁচানো সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এডুকেশন স্কিল, কেয়ার গিভার, ভাষাশিক্ষা প্রশিক্ষণের ওপরে জোর দেয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সমাজ থেকে মাদকাসক্ত দূর করতে, জুয়াখেলা নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে, রামিসার মত অনাকাক্সিক্ষত ঘটনা যাতে না ঘটে এসব বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে হবে। এ লক্ষ্যে জুন মাসের পর অ্যাডভোকেসি কার্যক্রম প্রথম ঢাকাতে শুরু করতে চাই। এরপর পুরো দেশে অ্যাডভোকেসি কার্যক্রম শুরু হবে।

তিনি সরকারের পাশাপাশি প্রচার, প্রচারণায় জনগণকে সচেতন করতে মিডিয়ার ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসাইন এবং পিডিজি ড. ইশতিয়াক এ জামান, রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউর প্রোগ্রাম চেয়ারম্যান ও ক্লাব ডিরেক্টর রোটারিয়ান মো. সালাহ উদ্দিন, রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউর সভাপতি রোটারিয়ান ডাক্তার লুবনা শারমিন।

আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, জরুরি মুহূর্তে রক্তের প্রাপ্যতা জীবন-মৃত্যুর প্রশ্ন। এই রেফ্রিজারেটর ডিডিসি সন্ধানীর সক্ষমতা বাড়াবে এবং সারাদেশে রক্ত সরবরাহে সহায়তা করবে।

রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউয়ের সভাপতি আরটিএন ড. লুবনা শারমিন পিএইচএফ বলেন, রোটারির মূলমন্ত্র ‘সার্ভিস অ্যাবভ সেল্ফ’। আমরা বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগের মাধ্যমেই বড় পরিবর্তন আনা সম্ভব। এই ব্লাড স্টোরেজ রেফ্রিজারেটর ডিডিসি সন্ধানীর মাধ্যমে প্রতিদিন অনেক মুমূর্ষু রোগীর জীবন বাঁচাবে।

ক্লাবের ডিরেক্টর ও প্রোগ্রাম চেয়ার মো. সালাহ উদ্দিন পিএইচএফ জানান, ‘এই প্রকল্প বাস্তবায়নে ক্লাবের সদস্যরা একযোগে কাজ করেছেন। আমরা ডিডিসি সন্ধানীর সঙ্গে ভবিষ্যতেও দীর্ঘমেয়াদি সহযোগিতা চালিয়ে যাব।

ডিডিসি সন্ধানী দীর্ঘদিন ধরে রক্তদান কর্মসূচি, থ্যালাসেমিয়া রোগীদের সহায়তা ও রক্ত সরবরাহে কাজ করে আসছে। নতুন এই আধুনিক রেফ্রিজারেটর সংস্থাটির সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে এবং রক্তের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করবে। রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউ (ক্লাব আইডি: ৮৪৭৩৩) বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও সমাজসেবামূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

অনুষ্ঠানে রোটারিয়ান, চিকিৎসক, সন্ধানীর কর্মী, সামাজিক কর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

সংশ্লিষ্ট সংবাদ: সমাজকল্যাণমন্ত্রী

২৫ জুন ২০২৬
হৃদরোগে মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
১৫ জুন ২০২৬
নারীর ক্ষমতায়নে কুটির শিল্পকে গুরুত্ব দিচ্ছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী
১৪ জুন ২০২৬
নারী ও শিশু অধিকার সুরক্ষায় আইনের যথাযথ প্রয়োগ জরুরি : সমাজকল্যাণমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আগামীকাল টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  2. প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা
  3. ভারি বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপকারী যুবক আটক
  5. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন শুক্রবার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x