Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১০:৩০, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ১০:৪৫, ২০ আগস্ট ২০২৬
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১০:৩০, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ১০:৪৫, ২০ আগস্ট ২০২৬
আরও খবর
শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও, বাস চলাচল বন্ধ
শীর্ষ সন্ত্রাসী ডেবিড ইমনের সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার
দরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি চালে পোকা-পচন, ক্ষুব্ধ ৩৭০ পরিবার
তরুণীর হাত বিচ্ছিন্ন করা সেই যুবক আটক
এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

অনলাইন জুয়ার ‘মাস্টার এজেন্ট’ শামীম গ্রেপ্তার

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১০:৩০, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ১০:৪৫, ২০ আগস্ট ২০২৬
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১০:৩০, ২০ আগস্ট ২০২৬
আপডেট: ১০:৪৫, ২০ আগস্ট ২০২৬
গ্রেপ্তার শামীম রেজা। ফাইল ছবি

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অনলাইন জুয়ার ‘মাস্টার এজেন্ট’ হিসেবে পরিচিত শামীম রেজাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোমরপুর গ্রামের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শামীম আন্তর্জাতিক অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে টাকা লেনদেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ আরও জানায়, করোনার শুরুর দিকে একটি অনলাইন জুয়ার প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন শামীম। পরে বিদেশি একটি অনলাইন জুয়া প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে নিজস্ব এজেন্ট নেটওয়ার্ক গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে। দেশের বিভিন্ন স্থানে তার একাধিক এজেন্ট খেলোয়াড় সংগ্রহ ও অর্থ লেনদেন করতেন বলে জানা গেছে।

মেহেরপুর ডিবি পুলিশের ওসি প্রদীপ কুমার সানা বলেন, শামীম রেজার বিরুদ্ধে অনলাইন জুয়া পরিচালনা ও সাইবার সুরক্ষা আইনে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

ওসি প্রদীপ কুমার সানা আরও বলেন, অনলাইন জুয়ার অভিযোগে শামীমের বিরুদ্ধে মেহেরপুরে দুটি ও ঢাকার সিআইডিতে আরও তিনটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগও তদন্তাধীন। শামীমের সঙ্গে অনলাইন জুয়ার আরও কারা জড়িত এবং অর্থের লেনদেন কীভাবে হতো, তা তদন্ত করে দেখা হচ্ছে।

গ্রেপ্তার মেহেরপুর অনলাইন জুয়া এজেন্ট

সংশ্লিষ্ট সংবাদ: গ্রেপ্তার

৪ ঘন্টা আগে
শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও, বাস চলাচল বন্ধ
২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে ২৪ ঘণ্টায় পাঁচ শতাধিক গ্রেপ্তার, মামলা ৫৩
২৪ আগস্ট ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে কারাগারে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. অর্থ কেলেঙ্কারি এড়াতে সপরিবারে আত্মগোপনে স্বর্ণ ব্যবসায়ী
  3. কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
  4. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. ফ্লাইটে নারীর মৃত্যু, মাসকাটে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ
  6. ইতালি প্রবাসী স্বামীকে তালাক না দিয়েই প্রেমিককে বিয়ে!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x