Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ১২:৩৮, ০৪ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ১২:৩৮, ০৪ জুলাই ২০২৬
আরও খবর
সবকিছুতে ‘আমি’র বদলে ‘আমরা’ ধারণ করতে হবে : সমাজকল্যাণমন্ত্রী
পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে : সমাজকল্যাণমন্ত্রী
বিএনপি সবসময় ঐক্যবদ্ধ রাজনীতিতে বিশ্বাসী : সমাজকল্যাণ মন্ত্রী
অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণমন্ত্রী
‘খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার’

এতিম ও দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর: সমাজকল্যাণমন্ত্রী

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ১২:৩৮, ০৪ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ১২:৩৮, ০৪ জুলাই ২০২৬

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের এতিম, দুস্থ ও অবহেলিত শিশুদের সার্বিক সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তাদের শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

গতকাল শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রামে মহিলা বিষয়ক অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তর পরিচালিত বিভিন্ন শিশু প্রতিষ্ঠান ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন, শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।

দুস্থ নারী, গর্ভবতী ও অসচ্ছল মায়েদের জন্য সরকারি সহায়তা বণ্টনে অনিয়ম রোধে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাদের প্রতি নিয়মিত উপকারভোগীর তালিকা হালনাগাদের নির্দেশ দেন তিনি। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় নয়, প্রকৃত দুস্থ ও গর্ভবতী নারীকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

অধ্যাপক জাহিদ হোসেন জানান, মহিলা বিষয়ক অধিদপ্তরের আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় দেওয়া ক্ষুদ্রঋণের পরিশোধের হার বর্তমানে ৮২ শতাংশ। নারীদের এই ঋণ পরিশোধের মানসিকতা ও সততার প্রশংসা করে তিনি আরও বেশি নারীকে ক্ষুদ্রঋণ কর্মসূচিতে যুক্ত হওয়ার আহ্বান জানান।

সকালে মন্ত্রী চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে রৌফাবাদ সরকারি শিশু পরিবার (বালিকা), ছোটমনি নিবাস এবং মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং চারজন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন।

পরে তিনি রাউজানে প্রস্তাবিত ‘শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)’-এর জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। প্রায় দুই একর জমিতে আধুনিক এ কেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি।

এরপর রাঙ্গুনিয়ার জিয়ানগরে এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করে একটি গাছের চারা রোপণ করেন। সেখানে কেন্দ্রটির ৪৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিকেলে নগরীর বাকলিয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের ‘প্রিভেনশন অব ভায়োলেন্স অ্যান্ড হার্মফুল প্র্যাকটিসেস (পিভিএইচপি) অ্যাগেইনস্ট চিলড্রেন অ্যান্ড উইমেন ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতাধীন ‘বাস্তুহারা শিশু সুরক্ষা কমিউনিটি হাব’ পরিদর্শন করেন মন্ত্রী। সেখানে পথশিশু ও বাস্তুহারা শিশুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের মাঝে নতুন পোশাক ও ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।

একই অনুষ্ঠানে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সনদপত্র, নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক এবং ১০ জন নারী উদ্যোক্তার হাতে ক্ষুদ্রঋণের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা, মহিলা বিষয়ক ও সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণমন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: সমাজকল্যাণমন্ত্রী

০৫ সেপ্টেম্বর ২০২৬
সবকিছুতে ‘আমি’র বদলে ‘আমরা’ ধারণ করতে হবে : সমাজকল্যাণমন্ত্রী
০১ সেপ্টেম্বর ২০২৬
পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে : সমাজকল্যাণমন্ত্রী
২৭ আগস্ট ২০২৬
বিএনপি সবসময় ঐক্যবদ্ধ রাজনীতিতে বিশ্বাসী : সমাজকল্যাণ মন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম
  2. অনেক হয়েছে, এখন দেশের মানুষের চাওয়া সমঝোতার রাজনীতি : রাষ্ট্রপতি
  3. সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর
  4. মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: চিফ প্রসিকিউটর
  5. এসআই আলতাব হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা : র‍্যাব
  6. ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x