ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
আবহাওয়া অফিস। ফাইল ছবি
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ৬ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ শুক্রবার (২৯ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়।
পূর্বাভাসে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় (১০-১৫) কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

এনটিভি অনলাইন ডেস্ক