Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১১:৪০, ২৫ মে ২০২৬
আপডেট: ১১:৪৫, ২৫ মে ২০২৬
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১১:৪০, ২৫ মে ২০২৬
আপডেট: ১১:৪৫, ২৫ মে ২০২৬
আরও খবর
খণ্ডখণ্ড যন্ত্রাংশ এনে বিলাসবহুল গাড়ি তৈরি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা
শীর্ষ সন্ত্রাসী ডেবিড ইমনের সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার
সাতকানিয়ার নতুন ইউএনও রাজীব দাস
৪৪২ কন্টেইনার পণ্য ই-নিলামে তুলছে কাস্টমস
চট্টগ্রামে গ্যাসের বিষক্রিয়ায় শ্রমিক মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের চেক বিতরণ

জঙ্গল সলিমপুরে র‍্যাব-পুলিশের ক্যাম্প বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল দুর্বৃত্তরা, কেটে নিলো সড়ক 

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১১:৪০, ২৫ মে ২০২৬
আপডেট: ১১:৪৫, ২৫ মে ২০২৬
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১১:৪০, ২৫ মে ২০২৬
আপডেট: ১১:৪৫, ২৫ মে ২০২৬
জঙ্গল সলিমপুরে প্রবেশের প্রধান সড়কের কয়েক জায়গার মাটি কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় দুবৃত্তরা।

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড় ঘেরা জঙ্গল সলিমপুরে নবনির্মিত র‍্যাব ও পুলিশের যৌথ ক্যাম্পে মধ্যরাতে সশস্ত্র হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। আধুনিক ও ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুর্বৃত্তরা পুরো ক্যাম্প গুড়িয়ে দিয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা উভয়পক্ষের ব্যাপক গোলাগুলির পর এলাকা নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। উল্লেখ্য, আগামী ৩১ মে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিশেষ ক্যাম্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা ছিল। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৪ মে) দিনগত রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দে ক্যাম্পের সবার ঘুম ভাঙে। একে-৪৭, এসএমজিসহ ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে কয়েকশ দুর্বৃত্ত চারপাশ থেকে ক্যাম্পটি ঘিরে ফেলে অতর্কিতে গুলি চালাতে শুরু করে। একই সঙ্গে তারা বুলডোজার নিয়ে এসে নবনির্মিত ক্যাম্পের দেয়াল ও স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়। রিকল্পিত এই হামলার অংশ হিসেবে দুর্বৃত্তরা জঙ্গল সলিমপুরে প্রবেশের প্রধান সড়কের কয়েক জায়গার মাটি কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এসময় আশেপাশের বেশ কিছু সাধারণ মানুষের বসতঘর ও স্থাপনাতেও ভাঙচুর চালানো হয়। পরে র‍্যাবের পাল্টা প্রতিরোধের মুখে প্রায় দুই ঘণ্টা ধরে প্রচণ্ড গোলাগুলির পর পিছু হটে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

র‍্যাব-৭ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল হাফিজুর রহমান জানান, একে-৪৭, চাইনিজ রাইফেল ও এসএমজির মতো ভারী অস্ত্র নিয়ে এই রিকল্পিত হামলা চালানো হয়েছে। এমনকি সড়ক কেটে ও বুলডোজার ব্যবহার করে ক্যাম্পটি ধ্বংস করার চেষ্টা চালায় তারা।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অতিরিক্ত ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং জঙ্গল সলিমপুরজুড়ে চিরুনি অভিযান শুরু করেন। অভিযান চালিয়ে ইতোমধ্যেই সন্দেহভাজন ২০-২৫ জনকে আটক করা হয়েছে। 

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম জানান, সরকারি ক্যাম্পে হামলার মতো ধৃষ্টতা দেখানো এই দুর্বৃত্তদের আর কোনো ছাড় দেওয়া হবে না। মূল হোতাসহ জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, এর আগে গত জানুয়ারি মাসে এই জঙ্গল সলিমপুরেই দুর্বৃত্তদের হামলায় র‍্যাবের ডিএডি মোতালেব নিহত হয়েছিলেন। পরবর্তীতে গত ৯ মার্চ যৌথ বাহিনীর এক অভিযানের মাধ্যমে এই এলাকাকে সন্ত্রাসমুক্ত করা হয়েছিল।

চট্টগ্রাম জঙ্গল সলিমপুর পুলিশ ক্যাম্প র‍্যাব ক্যাম্প গুড়িয়ে দিল

সংশ্লিষ্ট সংবাদ: চট্টগ্রাম

১ ঘন্টা আগে
খণ্ডখণ্ড যন্ত্রাংশ এনে বিলাসবহুল গাড়ি তৈরি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা
২৬ আগস্ট ২০২৬
শীর্ষ সন্ত্রাসী ডেবিড ইমনের সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার
২৪ আগস্ট ২০২৬
৪৪২ কন্টেইনার পণ্য ই-নিলামে তুলছে কাস্টমস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. উচ্ছেদের আধা ঘণ্টা পরেই ফের ফুটপাতে হকাররা
  2. রংপুরে বাড়িতে তৈরি হচ্ছিল ভেজাল সার, জব্দ ৭২ বস্তা
  3. আত্মগোপনে থাকা সেই স্বর্ণ ব্যবসায়ী পরিবারসহ আটক
  4. রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৯১ গ্রেপ্তার, মামলা ৩৯
  5. সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় আটক
  6. সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x