Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১০:১০, ২৪ মে ২০২৬
আপডেট: ১০:১০, ২৪ মে ২০২৬
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১০:১০, ২৪ মে ২০২৬
আপডেট: ১০:১০, ২৪ মে ২০২৬
আরও খবর
ফুফাতো ভাইয়ের বাসায় পানির ট্যাংক পরিষ্কারে নেমে মৃত্যু
এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
৪০ কিলোমিটার যানজটে অ্যাম্বুলেন্সেই মারা গেলেন রোগী
রাজধানীতে যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে ২০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১০:১০, ২৪ মে ২০২৬
আপডেট: ১০:১০, ২৪ মে ২০২৬
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১০:১০, ২৪ মে ২০২৬
আপডেট: ১০:১০, ২৪ মে ২০২৬
মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ তীব্র যানজট। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ রোববার (২৪ মে) ভোররাত ৪টা থেকে শুরু হওয়া এ যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও ঘনীভূত ও তীব্র আকার ধারণ করে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহণ চালকেরা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের কুমিল্লামুখী লেনে গজারিয়া অংশজুড়ে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আকস্মিক এই অচলাবস্থার কারণে সড়কের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে শত শত পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত যানবাহন।

যানজটে আটকেপড়া ট্রাকচালক শামীম মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি চট্টগ্রামের উদ্দেশে পণ্য নিয়ে রওনা দিয়েছি। কিন্তু জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এসে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে যানজটে স্থবির হয়ে আটকে আছি। চোখে ঘুম, দীর্ঘক্ষণ আটকে থেকে কী করব তা বুঝতে পারছি না। কুমিল্লার দাউদকান্দিতে একটি দুর্ঘটনার কারণেই মূলত এই যানজটের সৃষ্টি হয়েছে।

একই ধরনের চরম ভোগান্তির কথা জানিয়ে বাসচালক শহিদ বলেন, মহাসড়কের বালুয়াকান্দি এলাকা থেকেই তীব্র যানজটে পড়েছি। গাড়ির চাকা প্রায় ঘুরছেই না। ফলে কখন গন্তব্যে পৌঁছাতে পারব তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এদিকে মহাসড়কের নিয়মিত এক বাসযাত্রী আক্ষেপ করে বলেন, এই গুরুত্বপূর্ণ মহাসড়কটিতে প্রায়শই কোনো না কোনো কারণে যানজট লেগে থাকে। ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয় এবং নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো কোনোভাবেই সম্ভব হয় না।

গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কের এই অংশে গাড়ির গতি কমে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশের টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সড়ক সচল করতে নিরলস কাজ করে যাচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যেই যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে আশা করছি।

মুন্সীগঞ্জ যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
১৯ আগস্ট ২০২৬
গজারিয়ায় বাসের যাত্রীদের মারধর : নেপথ্যের যে কারণ জানা গেল
১৮ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই চালিত ‘অটো ফাইন সিস্টেম’
০৯ আগস্ট ২০২৬
মেঘনা নদী থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার
২১ জুলাই ২০২৬
এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে উল্টে যায় ট্রাক
২৬ জুন ২০২৬
আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেললেন রাষ্ট্রদূত
২৫ জুন ২০২৬
মুন্সীগঞ্জের শ্রীনগরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
২৩ জুন ২০২৬
নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা : সড়কমন্ত্রী
১২ জুন ২০২৬
ঢাক-ঢোল আর মোটরসাইকেল নিয়ে ব্রাজিল সমর্থকদের ভিন্ন আয়োজন
০৯ জুন ২০২৬
৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক কসাইখানা উদ্বোধন
০৩ জুন ২০২৬
মুন্সীগঞ্জে ৩ হাজার ৩৬৪ হেক্টর জমিতে পাট চাষ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এক ব্যক্তির ছবি দিয়ে ৯৩ জাল এনআইডি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার
  2. সৌর বিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে করভার ১ শতাংশ করল সরকার
  3. কাদেরসহ ৭ জনের রায় নিয়ে মন্তব্য, ২ আইনজীবীকে তলব
  4. জিয়াউল আহসানকে একক ভ্যানে না এনে বন্দিদের সঙ্গে বহনের আবেদন
  5. রামগতিতে ২০০ জনের বিএনপিতে যোগদানের খবর সত্য নয় : পৌর জামায়াত
  6. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে দেশের ১১ অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x