Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:০৫, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:১২, ২৯ আগস্ট ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:০৫, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:১২, ২৯ আগস্ট ২০২৬
আরও খবর
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮ জন
মশারি টাঙিয়ে ঘুমিয়েও রক্ষা হলো না, বিষধর সাপের ছোবলে যুবকের মৃত্যু
হাম ও হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, আক্রান্ত ৯১৭
কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
হারপিক পান করে মা-মেয়ের মৃত্যু, বাবা আটক

৪০ কিলোমিটার যানজটে অ্যাম্বুলেন্সেই মারা গেলেন রোগী

মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:০৫, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:১২, ২৯ আগস্ট ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৯:০৫, ২৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:১২, ২৯ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট। ছবি : এনটিভি

“হাসপাতালে সময়মতো পৌঁছাতে পারলে হয়তো স্বজনকে বাঁচানো যেত”—এমন আকুতি আর কান্নার মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভয়াবহ যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই প্রাণ হারিয়েছেন হৃদরোগে আক্রান্ত আমিরুন্নেছা নামের এক বৃদ্ধা। আশঙ্কাজনক অবস্থায় প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

নিহত আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা। তার স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হলে ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। রাত ১১টার দিকে দাউদকান্দি এলাকায় পৌঁছানোর পর তীব্র যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সটি। দীর্ঘ সময় গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে থাকায় ভোর সাড়ে ৩টার দিকে অ্যাম্বুলেন্সেই মারা যান তিনি।

অন্যদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর থেকে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ যানজট শনিবার দিনভর গড়িয়ে চরম রূপ নেয়। ফলে কুমিল্লার চান্দিনা থেকে দাউদকান্দি টোলপ্লাজা হয়ে সোনারগাঁ পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে ঘণ্টার পর ঘণ্টা হাজার হাজার যানবাহন আটকে থাকে।

জানা গেছে, আষাঢ়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনে বড় গর্ত সৃষ্টি হওয়ায় সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ শুরু করে। সংস্কারের সময় একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে পর্যায়ক্রমে গাড়ি ছাড়ায় এ স্থবিরতার সৃষ্টি হয়। এরপর শুক্রবার সন্ধ্যার পর দূরপাল্লার বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের চাপ বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা গাড়ি বন্ধ থাকায় প্রচণ্ড গরমে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা চরম দুর্ভোগ ও পানি-খাবারের সংকটে পড়েন। যানজটে আটকে থেকে শুক্রবার ও শনিবার—এই দুই দিনে অন্তত ৫ জন প্রবাসীর ফ্লাইট মিস হওয়ার খবর পাওয়া গেছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম ও দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক ফারুক হোসেন জানান, মহাসড়কের সংস্কারকাজের কারণেই মূলত এ দীর্ঘ যানজট। যাত্রীদের দুর্ভোগ কমাতে ও যানজট নিরসনে হাইওয়ে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। বিশেষ করে বিদেশগামী প্রবাসীদের বিকল্প পথে পারাপারের ব্যবস্থা করা হচ্ছে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, শনিবার সন্ধ্যা পর্যন্ত জেলা পুলিশের দুটি দল হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে কাজ চালিয়ে যাচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট অ্যাম্বুলেন্স মৃত্যু

সংশ্লিষ্ট সংবাদ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

১৬ জুন ২০২৬
সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
সর্বাধিক পঠিত
  1. বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী
  2. সৌদি আরব সফরে নৌবাহিনী প্রধান
  3. লংমার্চের কর্মসূচি নিয়ে সচেতন মহলকে সজাগ থাকতে হবে : জহির উদ্দিন স্বপন
  4. কাগজে ১১০ শিক্ষার্থী, বাস্তবে নেই একজনও, শ্রেণিকক্ষে ঘুরে বেড়াচ্ছে ছাগল!
  5. এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধারকৃত মরদেহের পরিচয় শনাক্ত
  6. সবকিছুতে ‘আমি’র বদলে ‘আমরা’ ধারণ করতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x