Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জাহিদুর রহমান
১১:০৫, ১৮ মে ২০২৬
আপডেট: ১১:৩৫, ১৮ মে ২০২৬
জাহিদুর রহমান
১১:০৫, ১৮ মে ২০২৬
আপডেট: ১১:৩৫, ১৮ মে ২০২৬
আরও খবর
তাজমীন হত্যা : আদালতে যা বললেন অটোরিকশাচালক সুমন
সব উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী
অর্থনৈতিক অনেক সংকটেও রিজার্ভ ৩৭ বিলিয়নে উন্নীত : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩
রমজানে দেশে খাদ্য সংকট হবে না : খাদ্যমন্ত্রী

বকেয়া বেতনের দাবিতে ডিইপিজেডের সামনে শ্রমিকদের বিক্ষোভ

জাহিদুর রহমান
১১:০৫, ১৮ মে ২০২৬
আপডেট: ১১:৩৫, ১৮ মে ২০২৬
জাহিদুর রহমান
১১:০৫, ১৮ মে ২০২৬
আপডেট: ১১:৩৫, ১৮ মে ২০২৬

পাওনা বকেয়া বেতন-ভাতার দাবিতে সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন চারটি কারখানার শ্রমিকরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

আজ সোমবার (১৮ মে) সকাল থেকেই ডিইপিজেডের সামনে অবস্থান নেন এক্টর স্পোর্টিং লিমিটেড, সাউথ চায়না লিমিটেড, গোল্ডটেক্স গার্মেন্টস লিমিটেড ও গোল্ডটেক্স টেক্সটাইল লিমিটেড নামের বন্ধ হয়ে যাওয়া চারটি কারখানার শ্রমিকরা। শ্রমিকদের সাফ ঘোষণা- আসন্ন ঈদের আগে বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা‌ না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মো. জিন্নাত হোসেন, মৃন্ময় গোপাল রাজবংশী, আবুল খায়ের, মো. শিমুল, মোহাম্মদ আনিস, আমিনুর রহমান, নাজমা বেগম, পারভিন আক্তার প্রমুখ।

বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করে জানান, গত বছরের ২৩ অক্টোবর আকস্মিক নোটিশ দিয়ে এই চারটি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ফলে রাতারাতি বেকার হয়ে পড়েন প্রায় তিন হাজার শ্রমিক। পরবর্তীতে ইপিজেড শ্রম আইন অনুযায়ী গত বছরের ২৫ নভেম্বর সকল শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করা হয়। নিয়ম অনুযায়ী ছাঁটাইয়ের ১৫ কার্যদিবসের মধ্যে বকেয়া পাওনা পরিশোধের কথা থাকলেও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) গাফিলতি ও নানা তালবাহানায় দীর্ঘ ৮ মাসেও শ্রমিকরা তাদের ন্যায্য টাকা বুঝে পাননি।

মানববন্ধনে শ্রমিকরা তাদের দুর্বিষহ জীবনের চিত্র তুলে ধরে বলেন, দীর্ঘ ৮ মাস কর্মহীন থাকায় পরিবার নিয়ে তারা চরম অসহায় ও মানবেতর জীবনযাপন করছেন। সন্তানদের পড়াশোনা ও ভরণপোষণ, বৃদ্ধ বাবা-মায়ের চিকিৎসার খরচ এবং ঘর ভাড়া দিতে না পেরে শ্রমিকরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। দেনার দায়ে জর্জরিত হয়ে অনেক শ্রমিকের মধ্যে চরম হতাশা ও আত্মহননের প্রবণতা দেখা দিচ্ছে বলে আশঙ্কার কথা জানান তারা।

শ্রমিকরা দ্রুততম সময়ের মধ্যে বকেয়া আদায়ের জন্য সরকারের উচ্চপর্যায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ আরও বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এনটিভিকে বলেন, শ্রমিকদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার বিষয়ে আমাদের তরফ থেকেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না।

সাভার শ্রমিক বিক্ষোভ বকেয়া বেতন ভিডিও সংবাদ
০৭ সেপ্টেম্বর ২০২৬
সাভারে পুলিশ কর্মকর্তা খুন : সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১
০৫ সেপ্টেম্বর ২০২৬
আশুলিয়ায় ফ্ল্যাট থেকে নবজাতকসহ ৩ মরদেহ উদ্ধার
২৩ আগস্ট ২০২৬
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত সাভারের আহমেদের দাফন সম্পন্ন
০৯ আগস্ট ২০২৬
বাড়ির গেটের সামনে উঁচু প্রাচীর, মই বেয়ে যাতায়াত বৃদ্ধ দম্পতির
০৫ আগস্ট ২০২৬
সাভারে তামাক কারখানার গুদামে অগ্নিকাণ্ড
২৬ জুলাই ২০২৬
সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে, পরোয়ানা জারি
২০ জুলাই ২০২৬
সাভারে আর্জেন্টিনা সমর্থকদের অশ্রুর সাক্ষী হলেন রাষ্ট্রদূত
১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৪ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
০৭ জুলাই ২০২৬
সাভারে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
০৭ জুলাই ২০২৬
এনসিপির সমাবেশে বিস্ফোরণ : থানায় মামলা, ৩ সদস্যের তদন্ত কমিটি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফ্যামিলি কার্ডের অজুহাতে বিধবার টিপসই নিয়ে জালিয়াতির বিয়ে!
  2. আশুলিয়ায় গোডাউনে আগুন
  3. সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সংসদ সদস্যের, প্রশাসনকে হুঁশিয়ারি
  4. রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি রোসাটমের
  5. গাজীপুরে গুলি করে বিকাশ পরিবেশকের তিন কোটি টাকা লুট
  6. স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও উচ্চশিক্ষার পথ সহজ করবে সরকার : মাহদী আমিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x