Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
আকতার ফারুক শাহিন, বরিশাল
১১:৫৫, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:৫৯, ২৯ এপ্রিল ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১১:৫৫, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:৫৯, ২৯ এপ্রিল ২০২৬
আরও খবর
জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, আতঙ্কে ৩০০ শিক্ষার্থী
ডেঙ্গুতে প্রাণ গেল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীর
একই স্কুলে এক সপ্তাহে ৩৭ শিক্ষার্থী অসুস্থ, তদন্তে কমিটি
জাবিতে ২ হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ৯
‘এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি’

দুই বিদ্যালয়ে বজ্রপাত, শিক্ষকসহ ১৬ শিক্ষার্থী আহত

আকতার ফারুক শাহিন, বরিশাল
১১:৫৫, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:৫৯, ২৯ এপ্রিল ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১১:৫৫, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:৫৯, ২৯ এপ্রিল ২০২৬
আহতদের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছবি : এনটিভি অনলাইন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পৃথক দুটি মাধ্যমিক বিদ্যালয়ে বজ্রপাতের ঘটনায় এক শিক্ষকসহ ১৬ শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ক্লাস চলাকালে উপজেলার দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় এবং পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর পুরো উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হঠাৎ বিকট শব্দে দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের ওপর বজ্রপাত হয়। এতে আতঙ্কে শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করলে ধর্মীয় শিক্ষক মাওলানা ফারুকুল ইসলামসহ ৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এদের মধ্যে বেশ কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলেন। আহতদের দ্রুত উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দাদপুর স্কুলে আহতরা হলেন- শিক্ষক মাওলানা ফারুকুল ইসলাম এবং শিক্ষার্থী জান্নাত বেগম, ফাতেমা বেগম দোলা, আমেনা বেগম, সুমাইয়া বেগম, মীম আক্তার, আফরোজ আক্তার ও সুমাইয়া আক্তার।

একই সময়ে উপজেলার আলিমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়েও বজ্রপাতের ঘটনা ঘটে। বিদ্যালয়ের অভিভাবক সদস্য বাহাদুর মৃধা জানান, সেখানেও বজ্রপাতের বিকট শব্দ ও আতঙ্কে আরও ৮ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল কাদের জানান, দাদপুর স্কুলের আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে আশঙ্কামুক্ত এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। প্রয়োজন হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

মেহেন্দিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন বলেন, আমি আহত শিক্ষার্থীদের চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখছি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বজ্রপাত শিক্ষক শিক্ষার্থী আহত
১২ মার্চ ২০২৬
নওগাঁয় পৃথক বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
০৬ অক্টোবর ২০২৫
বজ্রপাতের তীব্রতা আরও বাড়বে : বিশেষজ্ঞের সতর্কতা
৩১ জুলাই ২০২৫
দীর্ঘ বজ্রপাতের বিশ্বরেকর্ড
১৩ মে ২০২৫
আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে যুবক নিহত
১২ মে ২০২৫
বজ্রপাত থেকে রক্ষায় যেসব সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
০৬ মে ২০২৫
ঝিনাইদহে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু
০৬ মে ২০২৫
কিশোরগঞ্জে বজ্রপাতে তিন স্কুলছাত্রীসহ নিহত ৪
৩০ এপ্রিল ২০২৫
পদ্মার চরে বজ্রপাতে কৃষক নিহত
২৮ এপ্রিল ২০২৫
কুমিল্লায় বজ্রাঘাতে শিশু ও কৃষকসহ নিহত ৫
২৮ এপ্রিল ২০২৫
কুমিল্লায় বজ্রপাতে দুই শিশুসহ ৪ জনের প্রাণহানি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এক ব্যক্তির ছবি দিয়ে ৯৩ জাল এনআইডি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার
  2. সৌর বিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে করভার ১ শতাংশ করল সরকার
  3. কাদেরসহ ৭ জনের রায় নিয়ে মন্তব্য, ২ আইনজীবীকে তলব
  4. জিয়াউল আহসানকে একক ভ্যানে না এনে বন্দিদের সঙ্গে বহনের আবেদন
  5. রামগতিতে ২০০ জনের বিএনপিতে যোগদানের খবর সত্য নয় : পৌর জামায়াত
  6. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে দেশের ১১ অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x