মালিবাগে ট্রেনের ধাক্কায় একজন নিহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় বক্কর (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
বক্করকে হাসপাতালে নেওয়া আরিফুল ইসলাম বলেন, আজ রোববার দুপুর পৌনে ২টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় রেললাইন পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরিফুল আরও বলেন, মৃতব্যক্তি মালিবাগ এলাকায় ঘুরাফেরা করত।
এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা রেলওয়ে থানাকে জানিয়েছি।

নিজস্ব প্রতিবেদক