কাল টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
লাইনের নিরাপত্তা নিশ্চিতকরণে ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কর্তন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) শরীয়তপুরের কিছু এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (১৬ নভেম্বর) শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কর্তন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত শরীয়তপুরের ভেসালিয়া, পূর্ব সোনামুখী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
অপরদিকে, বিক্রয় ও বিতরণ বিভাগ-১, নেসকো রাজশাহীর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজশাহীর তালাইমারী, ফুলতলা, জাহাজঘাট, মিজানের মোড়, খোঁজাপুর, ডাশমারী, নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, ভদ্রা, উপরভদ্রা, শিরোইল, শান্তিবাগ, মটপুকুর এবং তৎসংলগ্ন এলাকাসমূহে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এনটিভি অনলাইন ডেস্ক