বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে আবেদন কারাবন্দি ব্যারিস্টার সুমনের
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারাবন্দি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আগামী ১৯ মে বারকাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (১২ এপ্রিল) ঢাকার জেলা প্রশাসক বরাবরে আবেদন সুমনের পক্ষে অ্যাডভোকেট লিটন আহমেদ আবেদনটি জমা দিয়েছেন।
লিটন গণমাধ্যমে জানান, বার কাউন্সিল নির্বাচনে সুমন অংশ নিতে চান। নির্বাচনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ১৬ এপ্রিল শেষ হচ্ছে। প্রার্থী হতে হলে নির্বাচনের ফরমে সুমনের স্বাক্ষর প্রয়োজন। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে গতকাল ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদনটি দেওয়া হয়েছে।
২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে মিরপুর-৬ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টা একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য।

নিজস্ব প্রতিবেদক