নবনির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় আজ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারের দলটির কেন্দ্রীয় কার্যালয়ের আল-ফালাহ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে সন্ধ্যা সাড়ে ৬টায় মতবিনিময় সভা করবেন জামায়াত আমির।

নিজস্ব প্রতিবেদক