Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)
০৮:৪০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৮:৪৬, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)
০৮:৪০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৮:৪৬, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
সুনামগঞ্জে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ১৫
সাবেক কৃষকদল নেতার ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত
নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
মাঝ আকাশে যাত্রীর ল্যাপটপ বিস্ফোরণে বিমানে আগুন, আহত ৫

টেকনাফে নির্বাচনি প্রচারণায় গুলি, আহত ৫

নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)
০৮:৪০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৮:৪৬, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)
০৮:৪০, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৮:৪৬, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে তিন শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সড়কে ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে ১৮ মাস বয়সী এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধানের শীষ প্রতীকের সমর্থকরা একটি মিনিট্রাকে করে আলীখালী এলাকায় প্রচার চালাচ্ছিলেন। গান-বাজনা ও স্লোগান শুনে সড়কের পাশে উৎসুক জনতা ভিড় করে। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ভিড় লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলির শব্দে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রচারণার গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আহতরা হলেন–মোচনী গ্রামের বাচামিয়া (৪৫), আলীখালী গ্রামের শাহাব উদ্দিন (১১), ১৮ মাস বয়সি শিশু নুসরাত জান্নাত রাফি, রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুর রহমান (৩৭) ও মোহাম্মদ জিসান (১৩)।

গুলিবিদ্ধ শিশু রাফির মা ছমিরা বেগম বলেন, তিনি তার শিশু কন্যাকে নিয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে ছিলেন। তখনই হঠাৎ রাফির পিঠে দুটি গুলি এসে লাগে। অন্যদিকে আহত ডেকোরেশন শ্রমিক বাচা মিয়া বলেন, তিনি পাশেই বিয়ের সাজসজ্জার কাজ করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই তার হাতে গুলি লাগে। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে প্রথমে টেকনাফ ও পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুই শিশুকে গভীর রাতে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অতর্কিত হামলায় পাঁচজন আহত হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে দ্রুতই পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গুলি টেকনাফ আহত

সংশ্লিষ্ট সংবাদ: গুলি

১৮ আগস্ট ২০২৬
পার্কিং নিয়ে কথা কাটাকাটি, পিস্তল বের করে গুলি  
১২ আগস্ট ২০২৬
খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা
০৫ জুলাই ২০২৬
সালিশি বৈঠকে নাতির গুলিতে আহত বৃদ্ধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লঘুচাপ-ভারি বৃষ্টি নিয়ে পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল
  2. ‘দ্বৈত নাগরিকত্ব’ প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন—‘কে নিউজ করছে? কার এত জ্বালা?’
  3. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইতিবাচক বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  5. ২৩ চিকিৎসক রাজবাড়ী থেকে বেতন নিলেও কর্মস্থল অন্যত্র
  6. কাল টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x