Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৮:৫০, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৮:৫৯, ৩১ জানুয়ারি ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৮:৫০, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৮:৫৯, ৩১ জানুয়ারি ২০২৬
আরও খবর
বাউফলে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
সংবিধান সংস্কার নিয়ে বিশেষ কমিটি চান বিরোধী দলীয় নেতা
স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি : ডা. শফিকুর রহমান
বিএনপির সাবেক নেতার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন
গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ হুমকির মুখে পড়বে

চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৭

মাহফুজ নান্টু, কুমিল্লা
১৮:৫০, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৮:৫৯, ৩১ জানুয়ারি ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৮:৫০, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৮:৫৯, ৩১ জানুয়ারি ২০২৬
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর জনসভা শেষে ফেরার পথে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। 

আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জামায়াত নেতা রবিউল হোসেন রকি, জাকারিয়া রাসেল, কাজী রাসেল ও রিফাত সানি এবং উপজেলা বিএনপির সহসভাপতি সোলেমান চৌধুরীর নাম নিশ্চিত হওয়া গেছে। তাদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের আমির ডা. শফিকুর রহমান। সভা শেষে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে হাটবাইর এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন অভিযোগ করে বলেন, সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের পাঁচজনসহ মোট ৭ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

অন্যদিকে, উপজেলা বিএনপির সহ-সভাপতি সোলেমান চৌধুরী পাল্টা অভিযোগ করে বলেন, জামায়াত-শিবির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে আমাদের এলাকায় হামলা ও ভাঙচুর চালিয়েছে। আমরা বাধা দিতে গেলে পুনরায় সংঘর্ষ বাধে, যাতে আমি ও আমার গাড়িচালক আহত হয়েছি।

এ বিষয়ে বক্তব্য জানতে স্থানীয় বিএনপি নেতা মিজান খান ও মোবারক চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। হামলার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সংঘর্ষ আহত বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী

সংশ্লিষ্ট সংবাদ: সংঘর্ষ

৫ ঘন্টা আগে
বাউফলে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
২৫ মার্চ ২০২৬
মাজারের ওরস নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশত, আটক ৬
২৫ মার্চ ২০২৬
বরযাত্রীর গাড়িকে সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, ট্রাকচালক নিহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘আনন্দ শোভাযাত্রা’ নামেই বাংলা নববর্ষ উদযাপন করা হবে
  2. আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নেওয়ার পাঁয়তারা চলছে : আন্দালিব রহমান পার্থ
  3. টেবিল চাপড়ে বেগম জিয়াকে অপমান করেছেন : সংসদে হাসনাত
  4. ঢাকা বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি : বিমানমন্ত্রী
  5. আইনমন্ত্রী আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন কোন সংবিধানের মাধ্যমে : আখতার
  6. বাড়ির কেয়ারটেকারকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x