Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জাহিদুর রহমান
১৪:০৫, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:০৮, ১০ নভেম্বর ২০২৬
জাহিদুর রহমান
১৪:০৫, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:০৮, ১০ নভেম্বর ২০২৬
আরও খবর
আরব আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০
অতিরিক্ত ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন পাঁচজন
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ৫
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫২

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১০

জাহিদুর রহমান
১৪:০৫, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:০৮, ১০ নভেম্বর ২০২৬
জাহিদুর রহমান
১৪:০৫, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৪:০৮, ১০ নভেম্বর ২০২৬

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই বাতিলের ৩ দফা দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল আশুলিয়া। কাজ বন্ধ রেখে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও শারমিন গ্রুপ, এনভয়, স্টারলিংসহ বেশ কিছু কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে কর্মবিরতি শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। তারা আশপাশের তৈরি পোশাক কারখানার সামনে সমবেত হয়ে অন্য শ্রমিকদেরও কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। একপর্যায়ে শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থানের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকার বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিকে চলমান শিল্প অসন্তোষের জেরে ‘নিউ এইজ’ নামের একটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, কারখানা বন্ধ থাকাকালীন ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন না বলে জানানো হয়।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। সার্বিক পরিস্থিতির ওপর আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে।

 

পুলিশ সাভার শ্রমিক অসন্তোষ সংঘর্ষ আহত

সংশ্লিষ্ট সংবাদ: পুলিশ

০৮ নভেম্বর ২০২৬
পুলিশের পিকআপ ভাঙচুর করে নিষিদ্ধ ছাত্রলীগনেতাকে ছিনিয়ে নিল সমর্থকরা
০৬ নভেম্বর ২০২৬
রাজধানীতে চোরাই গাড়ির যন্ত্রাংশসহ গ্রেপ্তার ৪
০৬ নভেম্বর ২০২৬
পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, ৪ নারী আটক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রণয়নে শিল্পপ্রতিষ্ঠানকে যুক্ত করতে ইউজিসি চেয়ারম্যানের আহ্বান
  2. আজ সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  3. মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত
  4. নতুন পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ নিট পেনশন নির্ধারণ
  5. বেনাপোল বন্দর দিয়ে রাসায়নিক পণ্য পাচারের চেষ্টা, ট্রাকসহ চালান আটক
  6. নারায়ণগঞ্জে পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতার অডিশনে ১৯ জনের ইয়েস কার্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x