Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
তানভীরুল ইসলাম, কুড়িগ্রাম (চিলমারী- উলিপুর)
১৯:৪৫, ২৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৫৪, ২৬ জানুয়ারি ২০২৬
তানভীরুল ইসলাম, কুড়িগ্রাম (চিলমারী- উলিপুর)
১৯:৪৫, ২৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৫৪, ২৬ জানুয়ারি ২০২৬
আরও খবর
অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা
কুড়িগ্রামে বিদ্যালয়ের ফ্যান-সিসি ক্যামেরা চুরি
গুদামের বেড়া ভেঙে সার লুটের ঘটনায় একতরফা তদন্তের অভিযোগ
সার লুটের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি, ১০০ বস্তা উদ্ধার
ভারতীয় চোরাই ৫৫ মোবাইল ফোন জব্দ, আটক ১

দুই আসনেই প্রার্থিতা ফিরে পেলেন ড. সাফিউর রহমান

তানভীরুল ইসলাম, কুড়িগ্রাম (চিলমারী- উলিপুর)
১৯:৪৫, ২৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৫৪, ২৬ জানুয়ারি ২০২৬
তানভীরুল ইসলাম, কুড়িগ্রাম (চিলমারী- উলিপুর)
১৯:৪৫, ২৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৫৪, ২৬ জানুয়ারি ২০২৬
অ্যাডভোকেট ড. সাফিউর রহমান। ফাইল ছবি

দীর্ঘ আইনি লড়াই শেষে কুড়িগ্রামের দুটি সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধতা ফিরে পেয়েছেন অ্যাডভোকেট ড. সাফিউর রহমান। কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) এবং কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। নির্বাচন কমিশন থেকে প্রতীক হিসেবে তাকে দেওয়া হয়েছে ‘হাঁস’। আদালতের রায়ে তার এই প্রত্যাবর্তন কুড়িগ্রামের নির্বাচনি সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

গতকাল রোববার (২৫ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ আনুষ্ঠানিকভাবে তাকে ‘হাঁস’ প্রতীক বরাদ্দের ঘোষণা দেন। এর মাধ্যমেই নির্বাচনি মাঠে নতুন করে আলোচনায় উঠে এলেন এই স্বতন্ত্র প্রার্থী।

জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে না পারায় শুরুতে তার প্রার্থিতা গ্রহণ করা হয়নি। তবে অধিকার আদায়ের লড়াইয়ে তিনি হাইকোর্টের আশ্রয় নেন। গত ২২ জানুয়ারি রিট পিটিশনের শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশনার পর গত ২৪ জানুয়ারি বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

প্রতীক পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সাফিউর রহমান বলেন, কুড়িগ্রাম-২ ও কুড়িগ্রাম-৩ আসনের মানুষের জীবনমান উন্নয়নই আমার নির্বাচনি লড়াইয়ের মূল লক্ষ্য। হাঁস প্রতীক নিয়ে আমি জনগণের দ্বারপ্রান্তে যেতে চাই। সাধারণ মানুষের সমর্থন ও দোয়া নিয়ে আমি জনসেবায় নিজেকে নিয়োজিত করতে আগ্রহী।

সাফিউর রহমানের প্রার্থিতা বৈধ হওয়ার ফলে কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে বর্তমানে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। এতে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা ও রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বতন্ত্র প্রার্থী ড. সাফিউর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি এখন থেকে বিধি মোতাবেক কুড়িগ্রাম-২ ও কুড়িগ্রাম-৩ আসনে নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন।

সংসদ নির্বাচন কুড়িগ্রাম প্রার্থিতা

সংশ্লিষ্ট সংবাদ: সংসদ নির্বাচন

০৫ এপ্রিল ২০২৬
নির্বাচনি অপরাধ দমনে দুই আসনে চার ম্যাজিস্ট্রেট নিয়োগ
০৫ মার্চ ২০২৬
শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতায় বৈধতা পেল ৫ প্রার্থীর মনোনয়নপত্র
০২ ফেব্রুয়ারি ২০২৬
২৫ দিনে ১৮ লাখ টাকা অর্থদণ্ড, মামলা ১৭৬
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অন্তঃসত্ত্বা নারীদের জ্বর হলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের
  2. বগুড়ায় ধানক্ষেতে গিয়ে পড়ল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত ৩
  3. কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  4. সাতসকালে বাস-কাভার্ডভ্যান-লরির ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
  5. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  6. আন্তর্জাতিক বাজার ও উৎপাদন ব্যয়ের ভিত্তিতেই সয়াবিনের দাম সমন্বয় : বাণিজ্যমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x