Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)
১১:৫০, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৫৫, ২৬ আগস্ট ২০২৬
শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)
১১:৫০, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৫৫, ২৬ আগস্ট ২০২৬
আরও খবর
ভার্গো টোব্যাকোর বিরুদ্ধে সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ
অবৈধভাবে সার মজুত, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
চালক ও সহকারীর হাত-পা বেঁধে ডিমের গাড়ি লুট, গ্রেপ্তার ৫
একটি দুষ্টচক্র সার মজুদের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী
চলন্ত অটোরিকশা থেকে নবজাতককে ফেলে দেওয়ার অভিযোগ

গুদামের বেড়া ভেঙে সার লুটের ঘটনায় একতরফা তদন্তের অভিযোগ

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)
১১:৫০, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৫৫, ২৬ আগস্ট ২০২৬
শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)
১১:৫০, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ১১:৫৫, ২৬ আগস্ট ২০২৬
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার ডিলার পয়েন্ট। ছবি : এনটিভি অনলাইন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের গুদামের বেড়া ভেঙে সার নিয়ে যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদনে ডিলারের বিরুদ্ধে গাফিলতি, সার ক্রেতাদের রশিদ না দেওয়া ও রেজিস্টারে ঘঁষামাজার অভিযোগ উঠলেও সার লুটের ঘটনায় কাউকেই অভিযুক্ত বা চিহ্নিত করা হয়নি। একতরফা এ তদন্ত প্রতিবেদন নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ, সন্দেহ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। অপরদিকে গত বৃহস্পতিবার থেকে ওই ইউনিয়নে সার বিতরণ বন্ধ থাকায় শত শত কৃষকের দুশ্চিন্তা চরম আকার ধারণ করেছে।

গত সোমবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেবনাথের নিকট প্রতিবেদনটি দাখিল করেন। ইউএনও রাতেই তদন্ত প্রতিবেদনটি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে দেন।

অনুসন্ধানে জানা গেছে, বেড়া ভেঙে সার লুটের আগের দিন গত শনিবার শিলখুড়ি ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব এনামুল হক তার ফেসবুকে ডিলারদের জবাবদিহিতা সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি ডিলারদের নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহিতার আওতায় আনার কথা এবং খুচরা বিক্রেতাদের কাছে সার বিক্রির বিষয়ে সতর্ক করে সকাল ৯টায় দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকতে বলেন। 

অনুসন্ধানে আরও জানা যায়, শিলখুড়ি ইউনিয়ন বিএনপির এক প্রভাবশালী নেতার ভাই সেখানকার বিএডিসি অনুমোদিত সার ডিলার। সেখানকার কতিপয় খুচরা সার বিক্রেতা বিসিআইসি ডিলারের কাছে সার চেয়ে না পাওয়ায় তার ওপর ক্ষুব্ধ ছিলেন।

অন্যদিকে, সার লুটের ঘটনার পর ইউএনওর সভাকক্ষে অনুষ্ঠিত জরুরি সভায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত একজন প্রতিনিধি দাবি করেন, সার বিতরণ কেন্দ্র করে বিশৃঙ্খলা ঘটতে পারে- এমন তথ্য তার কাছে ছিল এবং তিনি একটি টিম প্রস্তুতও রেখেছিলেন। কিন্তু ঘটনা ঘটার আগে কেন উপজেলা প্রশাসন বা কৃষি দপ্তরকে তা জানানো হয়নি, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তাইফুর রহমান মুকুল বলেন, রোববার সার বিতরণের কথা ছিল। কিন্তু তার আগের দিন শনিবার রাতে ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিবের করা ফেসবুক পোস্টের সঙ্গে রোববার সকালে ডিলার পয়েন্টে পাঁচ শতাধিক মানুষ আসা ও গুদামের বেড়া ভেঙে সার লুটের যোগসূত্র থাকতে পারে। তদন্ত প্রতিবেদনে এসব বিষয় ও বিভিন্ন পক্ষের জড়িত থাকার তথ্য না থাকায় এটি নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষক দলের আহ্বায়ক সুরুজ্জামান বলেন, ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিবকে ফেসবুক পোস্টের ব্যাপারে সতর্ক করা হয়েছে এবং তিনি পোস্টটি মুছে দিয়েছেন। 

অন্যদিকে তদন্ত কমিটির সভাপতি আমিনুল হক তারেক বলেন, ফেসবুক পোস্টের বিষয়টি তাদের জানা ছিল না। তারা ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেই প্রতিবেদন প্রস্তুত করেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, সার ডিলার বাদী হয়ে আব্দুল লতিফ নামে এক ব্যক্তির নাম উল্লেখ করে একটি জিডি করেছেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেবনাথ বলেন, ডিলারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ থাকায় তাকে শোকজ করা হয়েছে। তবে গুদামের বেড়া ভেঙে সার নিয়ে যাওয়ার ঘটনায় কাউকে অভিযুক্ত বা চিহ্নিত করা যায়নি বলে তদন্ত প্রতিবেদনটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম সার লুট তদন্ত অভিযোগ

সংশ্লিষ্ট সংবাদ: কুড়িগ্রাম

০২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা
৩১ আগস্ট ২০২৬
কুড়িগ্রামে বিদ্যালয়ের ফ্যান-সিসি ক্যামেরা চুরি
২৪ আগস্ট ২০২৬
সার লুটের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি, ১০০ বস্তা উদ্ধার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপি অফিসে হামলা করায় আওয়ামী লীগনেতার বাড়ি ভাঙচুর
  2. খুঁটির সঙ্গে বেঁধে কাঁধ-পিঠে ইট তুলে যুবককে নির্যাতন, অতঃপর…
  3. ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
  4. কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা
  5. কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার
  6. বেকারি পণ্যের দাম বাড়ছে না আপাতত, ৭ দিনে প্রতিবেদন দেবে কমিটি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x