Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
২৩:৩০, ১৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ২৩:৩২, ১৮ জানুয়ারি ২০২৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
২৩:৩০, ১৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ২৩:৩২, ১৮ জানুয়ারি ২০২৬
আরও খবর
খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
‘পরিচয় বদল’ করে কারাগার থেকে পালালেন আসামি
হাঁস আমার চাষ করা ধানই খাবে : রুমিন ফারহানা
কসবা সীমান্তে বিপুল ভারতীয় শাড়ি জব্দ

নিরপেক্ষতার ঘাটতি হলে যেকোনো আসনে ৫ আগস্ট হতে পারে : রুমিন ফারহানা

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
২৩:৩০, ১৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ২৩:৩২, ১৮ জানুয়ারি ২০২৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
২৩:৩০, ১৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ২৩:৩২, ১৮ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা রোববার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকায় আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য দেন। ছবি : এনটিভি

নির্বাচনে প্রশাসন, নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে ঘাটতি দেখা দিলে যেকোনো আসনে আবার ৫ আগস্টের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন রুমিন ফারহানা।

রুমিন ফারহানা বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে একটি সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করবে। এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে কোনো দলের প্রার্থী বা কর্মীরা অন্য কোনো প্রার্থী কিংবা তাদের কর্মীদের প্রতি কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন করবে না।

রুমিন ফারহানা আরও বলেন, প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও সরকারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। যদি কোথাও নিরপেক্ষতার কোনো ঘাটতি দেখা দেয়, তাহলে সবাইকে ৫ আগস্টের কথা স্মরণে রাখতে হবে। সারা দেশে যে ৫ আগস্টের ঘটনা ঘটেছিল, তা যেকোনো আসনেই ঘটতে পারে।

এ সময় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা প্রশাসনকে আইনের ভেতরে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। সব প্রার্থীর প্রতি সমান দৃষ্টিভঙ্গি রেখে আইন প্রয়োগেরও দাবি জানান তিনি।

রুমিন ফারহানা এ সময় তার নির্বাচনি এলাকার প্রায় পাঁচ লাখ ভোটারের প্রত্যেককে নিরাপদ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গতকাল শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনি প্রচারণামূলক সমাবেশ বন্ধ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন রুমিন ফারহানা এবং বৃদ্ধাঙুল উঁচিয়ে হুমকি দেন বলে অভিযোগ ওঠে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া উঠান বৈঠক

সংশ্লিষ্ট সংবাদ: রুমিন ফারহানা

২৪ জানুয়ারি ২০২৬
হাঁস আমার চাষ করা ধানই খাবে : রুমিন ফারহানা
২০ জানুয়ারি ২০২৬
কোনো শক্তি আমাকে আপনাদের থেকে আলাদা করতে পারবে না : রুমিন ফারহানা
১৯ জানুয়ারি ২০২৬
আবেগাপ্লুত হয়ে কাঁদলেন ব্যারিস্টার রুমিন ফারহানা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শাহবাগে পুলিশ-ইনকিলাব মঞ্চের ফের সংঘর্ষ
  2. ‘ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ চায় বিএনপি’
  3. ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের
  4. রোববার পর্যন্ত সবাইকে শান্ত থাকার আহ্বান ইনকিলাব মঞ্চের
  5. খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
  6. পর্যবেক্ষক নিয়ে বিতর্ক, ইসি বলছে নতুনভাবে যাচাইয়ের ‘যথেষ্ট সময়’ নেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x