সাইফুল আলম নীরবের পরিবর্তে যাকে মনোনয়ন দিল বিএনপি
সমঝোতার মাধ্যমে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে ঢাকা-১২ আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে এর আগে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল ঢাকা উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবকে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ১০টি আসনে দলীয় ও শরিকদের মধ্য থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ও আসন বন্টনের এই ঘোষণা দেন।
বিএনপির মহাসচিব জানান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমদ তার দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন এবং কুমিল্লা-৭ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন।
সমঝোতার মাধ্যমে মোস্তফা জামাল হায়দারকে (জাপা) পিরোজপুর-১ আসন ছেড়ে দিয়েছে বিএনপি।
নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ।
যশোর-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়েছে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ আসন এবং সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ-৪ আসন সমঝোতার মাধ্যমে ছেড়ে দিয়েছে বিএনপি। তারা নিজ দলের প্রতীকে ভোট করবেন।
সমঝোতার মাধ্যমে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে ঢাকা-১২ আসন ছেড়ে দিয়েছে বিএনপি।
এছাড়া সমঝোতার মাধ্যমে গণসংহতি পরিষদের জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়ীয়া-৬ আসন ছেড়েছে বিএনপি।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজকে ঢাকা-১৩ আসন ছেড়েছে। তিনি বিএনপিতে যোগ দেবেন বলে জানা গেছে।

এনটিভি অনলাইন ডেস্ক