রাজধানীতে প্লাস্টিক কারখানায় আগুন
বুধবার দুপুরে রাজধানীর লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন লাগে। ছবি : এনটিভি
রাজধানীর লালবাগে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
আনোয়ারুল ইসলাম বলেন, লালবাগ ইসলামবাগের চেয়ারম্যান ঘাটের কাছে এই কারখানাটিতে বেলা দেড়টার দিকে আমরা আগুন লাগার কথা জানতে পারি। এখন পর্যন্ত যতটা জানা গেছে, এটি একটি প্লাস্টিক কারখানা। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট অগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সিদ্দিকবাজার থেকে আরও ইউনিট যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক