একটা-দুইটা গাড়িতে আগুন দিলে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
রাতের অন্ধকারে কিংবা ভোররাতে কোথাও একটা-দুইটা গাড়িতে আগুন দিলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, রেগুলার আইনশৃঙ্খলা ব্যাহত করার জন্য কিছু কিছু তথাকথিত কর্মসূচি সীমান্তের ওপার থেকে তারা ঘোষণা করে থাকে। আজকেও সেরকম একটা দিবস ছিল। তারা এটাকে ধর্মঘট না কী যেন নাম দিয়েছে। এগুলো সব সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যে দেখা যায়। কিন্তু রাস্তার মধ্যে নাই।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।
বিস্তারিত দেখুন ভিডিওতে...

এনটিভি অনলাইন ডেস্ক