Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আসমাউল আসিফ, জামালপুর
২২:৪৫, ০২ জানুয়ারি ২০২৫
আপডেট: ২২:৪৮, ০২ জানুয়ারি ২০২৫
আসমাউল আসিফ, জামালপুর
২২:৪৫, ০২ জানুয়ারি ২০২৫
আপডেট: ২২:৪৮, ০২ জানুয়ারি ২০২৫
আরও খবর
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ
আ.লীগ আমলে মেগা প্রজেক্টের নামে হাজার কোটি টাকা লুটপাট হয়েছে : খয়রুল কবির
সব ধর্মের মানুষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় বিএনপি : বিজন কান্তি সরকার
বাকস্বাধীনতার ছদ্মবেশে অপতথ্য ছড়াতে দেব না : ডেপুটি স্পিকার
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ৫

বিএনপিনেতা আবু সাঈদ-আলালসহ ৭ জনকে মামলা থেকে অব্যাহতি

আসমাউল আসিফ, জামালপুর
২২:৪৫, ০২ জানুয়ারি ২০২৫
আপডেট: ২২:৪৮, ০২ জানুয়ারি ২০২৫
আসমাউল আসিফ, জামালপুর
২২:৪৫, ০২ জানুয়ারি ২০২৫
আপডেট: ২২:৪৮, ০২ জানুয়ারি ২০২৫
জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বিএনপির নেতা ও আইনজীবীরা। ছবি : এনটিভি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার অভিপ্রায়ে জামালপুরে উসকানিমূলক বক্তব্য দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করার অভিযোগে মামলায় রাজশাহী বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ সাতজন নেতাকে অব্যাহতি দিয়ে মামলার কার্যক্রম স্থগিত করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে জামালপুর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা আক্তার এই আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ রাজশাহী বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জলবায়ুবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল মো. হারুন অর রশিদকে আসামি করে মিথ্যা মামলা করেছিলেন। দীর্ঘদিন বাদীপক্ষ আদালতে সাক্ষী উপস্থাপন করতে না পারায় আদালত মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দিয়ে ও সব আসামিদের অব্যাহতি দেওয়ার আদেশ দেন। এ সময় আদালতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। 

অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন জানান, রাজনৈতিকভাবে হেয় করার জন্যই এই মামলাটি করা হয়েছিল। আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জামালপুর বিএনপি অব্যাহতি

সংশ্লিষ্ট সংবাদ: জামালপুর

০৬ নভেম্বর ২০২৬
ফায়ার সার্ভিসের সহযোগিতায় মধ্যরাতে ডাবগাছ থেকে নামল যুবক
০৫ নভেম্বর ২০২৬
হেমন্তের কুয়াশায় জামালপুরে শীতের আগমনী সুর
০২ নভেম্বর ২০২৬
জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বায়ুদূষণের শীর্ষে লাহোর-কলকাতা, ঢাকার অবস্থান কত?
  2. টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ
  3. নদী ভরাট করে খেলার মাঠ করতে চান এমপি, ডিসির গণবিজ্ঞপ্তি
  4. আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. বৃষ্টি-তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. সরকার জনস্বাস্থ্যকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে : বাণিজ্যমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x