Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আসাদুর রহমান জয়, নওগাঁ
২২:০৫, ২৪ জানুয়ারি ২০২৪
আপডেট: ২২:০৭, ২৪ জানুয়ারি ২০২৪
আসাদুর রহমান জয়, নওগাঁ
২২:০৫, ২৪ জানুয়ারি ২০২৪
আপডেট: ২২:০৭, ২৪ জানুয়ারি ২০২৪
আরও খবর
সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৩১৭ জন উদ্ধার, আটক ৭
নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫
সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
নওগাঁয় পরিত্যক্ত অবস্থায় ১০ ককটেল উদ্ধার

নওগাঁয় এক গুদামে লক্ষাধিক টন খাদ্যপণ্য মজুদ, ব্যবসায়ী আটক

আসাদুর রহমান জয়, নওগাঁ
২২:০৫, ২৪ জানুয়ারি ২০২৪
আপডেট: ২২:০৭, ২৪ জানুয়ারি ২০২৪
আসাদুর রহমান জয়, নওগাঁ
২২:০৫, ২৪ জানুয়ারি ২০২৪
আপডেট: ২২:০৭, ২৪ জানুয়ারি ২০২৪
আজ বুধবার সন্ধ্যায় মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে মজুতবিরোধী অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি

নওগাঁর মান্দা উপজেলার এক গুদামে মিলল ১ লাখ ২৮ হাজার টন খাদ্যপণ্যের অবৈধ মজুদ। অবৈধভাবে গম, আটা, সয়াবিন তেলসহ বেশ কয়েক প্রকার ভোগ্যপণ্য মজুতের দায়ে মাসুদ রানা (৪৫) নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ব্যবসায়ীর গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ১ লাখ ২৮ হাজার ৬৮ মেট্রিক টন গম, সয়াবিন তেল, আটা, চিনি ও ছোলা জব্দ করা হয়েছে।

আজ বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে মান্দা উপজেলা প্রশাসনের মজুতবিরোধী অভিযানে গিয়ে বিপুল পরিমাণ ভোগ্যপণ্য মজুতের দায়ে ওই ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আটক ব্যবসায়ী মাসুদ রানা মান্দা উপজেলার পরাণপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মনসুর আলী ছেলে। তিনি মাসুদ এন্টারপ্রাইজ নামে খাদ্যপণ্যের ব্যবসা করতেন। তবে এই নামে তার কোনো ব্যবসায়িক লাইসেন্স নেই।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা আনজুমান্দ বানু জানান, মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে একটি গুদামে বিপুল পরিমাণ খাদ্যপণ্য অবৈধভাবে মজুত করা হয়েছে আমাদের কাছে এমন গোপন তথ্য ছিল। গোপন তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাসুদ রানা নামে ওই ব্যবসায়ীর গুদামে অভিযান চালানো হয়।

লায়লা আনজুমান্দ বানু আরও বলেন, অভিযানে গিয়ে ওই গুদামটিতে ১ লাখ ২৮ হাজার মেট্রিক টন গম, ২০ হাজার ৭২ লিটার সয়াবিন তেল, ৮ মেট্রিক টন আটা, ছোলা-বুট ৩২ মেট্রিক টন ও ৪ মেট্রিক টন চিনির অবৈধ মজুত পাওয়া গেছে। গুদামটিতে প্রায় ১ বছর সময় ধরে গম মজুত করা হয়েছিল। লাইসেন্স ছাড়াই গম, সয়াবিন, চিনি, ছোলা ও আটার ব্যবসা করে আসছিলেন।

ইউএনও আরও বলেন, অবৈধভাবে খাদ্যপণ্য মজুতের দায়ে ওই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিয়মিত মামলা হচ্ছে। মান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বাদী হয়ে এ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, মান্দা উপজেলা প্রশাসন পরিচালিত অভিযানে অবৈধভাবে খাদ্যপণ্য মজুতের দায়ে মাসুদ রানা নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যপণ্য মজুত করে দাম বৃদ্ধির পায়তারা করছে। এ ধরনের মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এর আগে গত সাত দিনে অবৈধভাবে ধান-চাল মজুতের দায়ে নওগাঁয় ৩৯টি প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার রাত ৯টা ১০ মিনিটে নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলা মুঠোফোন জানান, অভিযান শেষ করে ফেরার পথে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আধা কিলোমিটার দূরে মাসুদ রানার আরও একটি বড় গুদাম রয়েছে। ওই গুদামের তালা খুলে দেখা যায় সেখানে অবৈধ মজুতের পরিমাণ আরও বেশি। নওগাঁ থেকে একজন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। প্রয়োজনে মাসুদ রানার দ্বিতীয় গুদামে সারারাত অভিযান চালানো হবে।

আটক ব্যবসায়ী অবৈধ মজুদ নওগাঁ

সংশ্লিষ্ট সংবাদ: আটক

২৭ নভেম্বর ২০২৬
ভুয়া জন্মসনদ নিয়ে পাসপোর্ট করতে গিয়ে আটক দুই রোহিঙ্গা
২৪ নভেম্বর ২০২৬
মুঠোফোন ছিনিয়ে চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ফেলে হত্যা, আটক ৪
১৮ নভেম্বর ২০২৬
ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বিজিবি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
  2. সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
  3. ঈদের আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইলেকট্রনিক টোল কালেকশন চালুর তাগিদ
  4. যুবদল নেতাকে কুপিয়ে জখম, এরপর ছয় বাড়িতে আগুন
  5. পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণী নিহত
  6. শীত বাড়বে কবে, ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x